Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Mohammed Shami Comeback : অবশেষে প্রত্যাবর্তন সামির, টস জিতে ফিল্ডিং ভারতের

ইংল্য়ান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে আর্শদীপ সিংকে বিশ্রাম দেওয়া হয়েছে।

Mohammed Shami Comeback : অবশেষে প্রত্যাবর্তন সামির, টস জিতে ফিল্ডিং ভারতের

টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সামি

শেষ আপডেট: 28 January 2025 18:58

দ্য ওয়াল ব্যুরো : দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে ফের ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে দেখতে পাওয়া গেল মহম্মদ সামিকে। ইংল্য়ান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে আর্শদীপ সিংকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেই জায়গায় সামিকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছে।

এই ম্যাচেও টিম ইন্ডিয়ার হয়ে টস জিতলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। এই সিরিজে তিনি এখনও পর্যন্ত একবারও টস হারেননি। টস জিতে এই ম্যাচেও তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তই নিয়েছেন।

একনজরে সামির আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা পেস বোলার হলেন মহম্মদ সামি। দেশের হয়ে তিনি ৬৪ টেস্ট এবং ১০১ ওয়ানডে ম্যাচ খেলেছেন। এরমধ্যে তিনি যথাক্রমে ২২৯ এবং ১৯৫ উইকেট শিকার করেন। পাশাপাশি ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে তিনি টিম ইন্ডিয়ার হয়ে ২৩ ম্যাচে মোট ২৪ উইকেট শিকার করেছেন।

টিম ইন্ডিয়ার প্রথম একাদশ :

সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মহম্মদ সামি এবং বরুণ চক্রবর্তী।

ইংল্যান্ডের প্রথম একাদশ : 

বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটকিপার), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।


```