.jpg)
সঞ্জয় মঞ্জরেকরকে পালটা জবাব দিলেন মহম্মদ সামি
শেষ আপডেট: 21 November 2024 11:58
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল মেগা অকশনে এবার অংশগ্রহণ করতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ সামি। গুজরাত টাইটান্স ইতিমধ্যে এই মিডিয়াম পেসারকে রিলিজ করে দিয়েছে। এবার আইপিএল টুর্নামেন্টে মহম্মদ সামিকে কত টাকা দেওয়া হবে, তা নিয়ে বড়সড় মন্তব্য করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তিনি মন্তব্য করেছেন, এবার সামির আইপিএল প্রাইস অনেকটাই নিম্নমুখী হতে পারে।
এই মন্তব্যের পর সঞ্জয় মঞ্জরেকরকে যোগ্য জবাব দিলেন মহম্মদ সামি। মঞ্জরেকর তাঁর ভবিষ্যদ্বাণীতে উল্লেখ করেছেন, চোটের কারণে ভারতীয় ক্রিকেট দলে তাঁর অনুপস্থিতি আইপিএল মূল্যেও একটা বড়সড় প্রভাব ফেলতে পারে। তাঁর মতে, কোনও ফ্র্যাঞ্চাইজি সামির জন্য বেশি টাকা খরচ করতে চাইবে না।
সঞ্জয় মঞ্জরেকরকে যোগ্য জবাব দিয়ে মহম্মদ সামি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, 'বাবার জয় হোক। দয়া করে আপনার এই জ্ঞান কিছুটা বাঁচিয়ে রাখুন। ভবিষ্যতে আপনার কাজে আসবে। যদি কেউ আপনার কাছে ভবিষ্যতের ব্যাপারে জানতে চায়, তাহলে দয়া করে স্যার (সঞ্জয় মঞ্জরেকর) আপনার থেকেই পাওয়া যাবে।'
Mohammed Shami's Instagram story on Sanjay Manjrekar's statement about the price tag for IPL 2025 ⚡#IPL2025 #mohammedshami pic.twitter.com/7NlYtFbsFS
— Pradeep choudhary (@pradeep_bmr11) November 21, 2024
এমন ঘটনা প্রথমবার নয়। সঞ্জয় মঞ্জরেকরের এহেন মন্তব্যে এর আগেও বেশ কয়েকজন ক্রিকেটার বিরক্ত হয়েছেন। ইতিপূর্বে, রবীন্দ্র জাদেজা বেশ কয়েকবার সঞ্জয়ের মন্তব্যের পালটা জবাব দিয়েছেন। সঞ্জয় মঞ্জরেকর মাঝেমধ্যেই ভারতীয় ক্রিকেটারদের কটাক্ষ করেন।