Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য করতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

টিম ইন্ডিয়ার 'লালা', ৪৩৬ দিন পর কামব্যাক! তাণ্ডবের অপেক্ষায় সামি

ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং ব্রিগেডের মোকাবিলা করতে রাজকোটে কামব্যাক করছেন মহম্মদ সামি।

টিম ইন্ডিয়ার 'লালা', ৪৩৬ দিন পর কামব্যাক! তাণ্ডবের অপেক্ষায় সামি

অবশেষে কামব্য়াক করলেন মহম্মদ সামি

শেষ আপডেট: 28 January 2025 19:16

দ্য ওয়াল ব্যুরো : আন্তর্জাতিক ক্রিকেটে ৪৩৬ দিন পর কামব্যাক করলেন মহম্মদ সামি। ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত তৃতীয় টি-২০ ম্যাচে মহম্মদ সামির নাম ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে রাখা হয়েছে। ২০২৩ সালের ১৯ নভেম্বর শেষবার তিনি টিম ইন্ডিয়ার জার্সিতে ক্রিকেট ম্যাচ খেলেছিলেন। 

এরপর থেকে চোটের কারণে টিম ইন্ডিয়ার বাইরেই ছিলেন মহম্মদ সামি। চলতি টি-২০ সিরিজের প্রথম ২ ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে জায়গা পাননি তিনি। তবে রাজকোটে আয়োজিত তৃতীয় টি-২০ ম্যাচে আর্শদীপ সিংয়ের জায়গায় তিনি খেলার সুযোগ পেয়েছেন। এই ম্যাচে আর্শদীপ সিংকে বিশ্রাম দেওয়া হয়েছে।

মহম্মদ সামির প্রত্যাবর্তন

ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং ব্রিগেডের মোকাবিলা করতে রাজকোটে কামব্যাক করছেন মহম্মদ সামি। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ৪৩৬ দিন পর আবারও প্রত্যাবর্তন করলেন। তৃতীয় টি-২০ ম্যাচে তাঁকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে রাখা হয়েছে।

চলতি সিরিজের প্রথম দুটো ম্যাচে আর্শদীপ সিং যথেষ্ট ভাল বল করেছেন। সেকারণে তাঁকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। ২০২৩ সালের ১৯ ডিসেম্বর শেষবার আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে মহম্মদ সামিকে দেখতে পাওয়া গিয়েছিল। আপাতত এটাই দেখার যে এতদিন পর ভারতীয় ক্রিকেট দলে ফিরে তিনি কেমন পারফরম্যান্স করেন। নিজের প্রথম ২ ওভারে তিনি অবশ্য ১৫ রান দিলেও কোনও উইকেট শিকার করতে পারেননি। তিন ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ২১ রান। একটি উইকেট শিকার করেছেন হার্দিক পান্ডিয়া।

ইতিপূর্বে শোনা যাচ্ছিল, সামিকে নাকি টি-২০ ফরম্যাটে আপাতত ভাবনাচিন্তা করছেন না ভারতীয় ক্রিকেট নির্বাচকরা। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, BCCI-এর এক আধিকারিক নাকি জানিয়েছেন, 'চোট পাওয়ার আগে মহম্মদ সামির যা ওজন ছিল, তার থেকে আরও ২ কেজি ওজন কমিয়েছেন তিনি। পূর্ণ শক্তিতেই আপাতত বল করছেন। যদিও টি-২০ ক্রিকেটে সামিকে আপাতত কোনও দরকার নেই। কিন্তু, একদিনের ক্রিকেট সিরিজে ওঁকে অবশ্যই দলের প্রথম একাদশে দেখতে পাওয়া যাবে।' যদিও তৃতীয় ম্যাচেই তিনি দলের প্রথম একাদশে সুযোগ পেলেন।


```