1.jpg)
বাংলা ক্রিকেট দলের পেস তারকা মহম্মদ সামি
শেষ আপডেট: 11 December 2024 19:46
দ্য ওয়াল ব্যুরো : সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে উঠতে পারল না বাংলা ক্রিকেট দল। সেমিফাইনাল ম্য়াচে তারা বরোদার বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে হেরে যায় বাংলা।
এই ম্যাচে বাংলা ক্রিকেট দলের হয়ে একেবারে নজর কাড়তে পারলেন না মহম্মদ সামি। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, সামির ব্যর্থ বোলিংয়ের কারণেই বরোদা সেমিফাইনাল ম্য়াচে জয়লাভ করেছে।
এই ম্য়াচে মহম্মদ সামি বল হাতে একেবারে নজর কাড়তে পারেননি। তিনি ৪ ওভারে ৪৩ রান দিয়ে মাত্র ২ উইকেট শিকার করেন। সবথেকে বড় কথা, ১০.৭৫ ব্যাটিং ইকোনমি রেটে রান খরচ করেছেন তিনি।
বরোদা ক্রিকেট দলের হয়ে শুরুয়াতি ধাক্কা দিতে পারেননি মহম্মদ সামি। পাশাপাশি বরোদার পাঁচ এবং আট নম্বর ব্যাটারের উইকেট শিকার করেন। কিন্তু, টপ অর্ডারের উইকেট তিনি শিকার করতে পারেননি।