Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বাচ্চা হলে ক্রিকেট ছাড়তে হবে!' ভারতের অধিনায়ক মিতালিকে দেখতে এসে এমনটাই বলেছিল পাত্রপক্ষ

সম্প্রতি রনবীর অহলবাদিয়ার ইউটিউব শো'য়ে এসেছিলেন মিতালি রাজ।

'বাচ্চা হলে ক্রিকেট ছাড়তে হবে!' ভারতের অধিনায়ক মিতালিকে দেখতে এসে এমনটাই বলেছিল পাত্রপক্ষ

ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ

শেষ আপডেট: 3 December 2024 15:05

দ্য ওয়াল ব্যুরো : ভারত যে পুরুষতান্ত্রিক দেশ, সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল। নাহলে বিয়ের জন্য দেখতে এসে কেউ ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ককে খেলা ছাড়ার পরামর্শ দিতে পারে! অবাক হলেও এটাই সত্যি। সম্প্রতি একটি জনপ্রিয় পডকাস্ট শো'য়ে এসেছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। সেখানেই তিনি এই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।

কেন বিয়ে করেননি, সেকথা সম্প্রতি একটি ইন্টারভিউয়ে জানিয়েছেন মিতালি। একবার তাঁর বিয়ের কথাবার্তা শুরু হয়েছিল। সেইসময় পাত্রপক্ষ তাঁকে মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেট ছাড়ার পরামর্শ দিয়েছিলেন। সেইসময় তিনি ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। কিন্তু, পাত্রের ইচ্ছে ছিল মিতালি যেন তাঁর পরিবার এবং সন্তান সামলানোর জন্য ক্রিকেট ছেড়ে দেন।

সম্প্রতি রনবীর অহলবাদিয়ার ইউটিউব শো'য়ে এসেছিলেন মিতালি রাজ। সেখানেই তিনি জানান যে একবার তাঁর মাসি বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলেন। সেইসময় বিয়ের কথা বলতে এসেই পাত্রপক্ষ মিতালির ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করতে থাকেন। এমনকী, তাঁকে এও প্রশ্ন করা হয়েছিল যে কতগুলো সন্তানের মা তিনি হতে চান! সেইসময় মিতালি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। স্পষ্ট জানিয়ে দেন, বিবাহ পরবর্তী পরিকল্পনা করার সময় তাঁর নেই।

মিতালি বললেন, 'যেভাবে ওরা কথা বলছিল, সেটা আমার একেবারেই ভাল লাগেনি। গোটা বিষয়টা আমার মাসি পরিকল্পনা করেছিলেন। সেকারণেই আমি কথা বলতে রাজি হয়েছিলাম। প্রাথমিক শুভেচ্ছা বিনিময়ের পর ওরা আমাকে সটান বিবাহ পরবর্তী পরিকল্পনা নিয়ে প্রশ্ন করতে থাকে। এমনকী, আমি কতগুলো সন্তান চাই, তা নিয়েও প্রশ্ন করতে শুরু করে।'

টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের কথায়, 'এমন প্রশ্নের জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না। সেকারণে কিছুটা ব্যাকফুটেই চলে এসেছিলাম। আমি কল্পনাও করতে পারিনি যে এমন প্রশ্ন আমাকে করা হতে পারে। কোনওদিন কারোর সঙ্গেও এই ব্যাপারে আমি আলোচনা করিনি। সবসময় ক্রিকেট নিয়েই আমি চিন্তাভাবনা করেছি। ওদের বেশ কয়েকটা কথা আমার পছন্দ হয়নি। বিশেষ করে সন্তানের ব্যাপারে প্রকাশ্যে প্রশ্নটা তো একেবারেই নয়। শেষপর্যন্ত সিদ্ধান্ত নিই যে বিয়ের থেকে ক্রিকেট খেলাই ভাল।'

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'সেইসময় আমি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলাম। ওদের মধ্যে একজন বলে যে বিয়ের পর সন্তান দেখাশোনার জন্য আমাকে ক্রিকেট ছেড়ে দিতে হবে। আমি আজও ওই মন্তব্য মেনে নিতে পারি না। ওর নামটা আমার মনে নেই। তবে আমাকে প্রশ্ন করেছিল যে ওর মায়ের কিছু হলে তখন আমি সংসার সামলাব না ক্রিকেট খেলব?' ও বলেছিল : 'আমি জানতে চাই তোমার কাছে গুরুত্বপূর্ণ কোনটা।' জবাবে আমি বলেছিলাম, 'সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে। এরপর কী বলেছিলাম, সেটা আমার মনে নেই। তবে বিয়ে যে করব না, সেটা মনস্থির করে ফেলেছিলাম।'


```