.jpg)
গুজরাট জায়ান্টস দলের প্রাক্তন মেন্টর মিতালি রাজ
শেষ আপডেট: 11 December 2024 19:31
দ্য ওয়াল ব্যুরো : ২০২৫ মহিলা প্রিমিয়ার লিগ শুরুর আগে বড় ধাক্কা খেলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে গুজরাট জায়ান্টসের দলের মেন্টর হিসেবে কাজ করেছিলেন। বুধবার (১১ ডিসেম্বর) ফ্র্যাঞ্চাইজির সঙ্গে পারষ্পরিক সম্মতিতে গুজরাট জায়ান্টসের হাত ছেড়ে দিয়েছেন। ক্রিকবাজে প্রকাশিত একটি প্রতিবেদনে এমন কথাই বলা হয়েছে।
মিতালি রাজ এবং গুজরাট টাইটান্সের মধ্যে তিন বছরের সম্পর্ক শেষ হয়ে গেল। দুজনের মধ্যে সম্পর্ক মাত্র ৩ বছরই টিকল। গত মরশুমে জায়ান্টস ব্রিগেড পয়েন্টস টেবিলে সবার নিচে ছিল। পাশাপাশি দলের বোলিং কোচ নুশিন আল খাদিরও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। যদিও তিনি আপাতত ভারতের অনূর্ধ্ব১৯ মহিলা ক্রিকেট দলের কোচ হিসাবে কাজ করছেন।
২০২৪ মহিলা প্রিমিয়ার লিগে গুজরাট জায়ান্টসের পারফরম্যান্স একেবারে হতাশাজনক ছিল। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ছিল দিল্লি ক্যাপিটালস। তারা আটটি ম্য়াচের মধ্যে ৬ ম্য়াচেই জয়লাভ করেছিল। যদিও ফাইনাল ম্য়াচে দিল্লিকে হারিয়ে বেঙ্গালুরু খেতাব জয় করে। অন্য়দিকে, গুজরাট জায়ান্টস লিগ পর্যায়ে আটটার মধ্যে মাত্র ২ ম্যাচেই জয়লাভ করেছিল। বাকি ৬ ম্য়াচে তারা হেরে যায়।