Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্লেজিংয়ের জবাব স্টার্কের, প্রথম বলেই আউট যশস্বী! 'গোল্ডেন ডাক' জয়সওয়াল

পারথ টেস্টে এই মিচেল স্টার্ককেই স্লেজ করেছিলেন যশস্বী জয়সওয়াল।

স্লেজিংয়ের জবাব স্টার্কের, প্রথম বলেই আউট যশস্বী! 'গোল্ডেন ডাক' জয়সওয়াল

মিচেল স্টার্কের বলে আউট যশস্বী জয়সওয়াল

শেষ আপডেট: 6 December 2024 09:47

দ্য ওয়াল ব্যুরো : মুখের কথায় কোনওদিন বাজিমাত হয় না, কাজে প্রমাণ করতে হয়। যেন এই কথাটাই বুঝিয়ে দিলেন অস্ট্রেলিয়ার পেস তারকা মিচেল স্টার্ক। প্রথম বলেই তুলে নিলেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার যশস্বী জয়সওয়ালের উইকেট। আর বিনা রানেই ভারতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ উইকেটের পতন হল।

ম্যাচের প্রথম বলেই স্টার্ককে ফেস করেছিলেন যশস্বী। বলটা লেগ স্টাম্পে ছিল। জয়সওয়াল অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়েছিলেন। কিন্তু, তিনি লাইন মিস করেন। বলটা সজোরে তাঁর প্যাডে এসে লাগে। আউট দিতে আম্পায়ার বিন্দুমাত্র দ্বিধাবোধ করলেন না।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, পারথ টেস্টে এই মিচেল স্টার্ককেই স্লেজ করেছিলেন যশস্বী জয়সওয়াল। বলেছিলেন, স্টার্কের বলে নাকি কোনও গতিই অনুবব করছেন না তিনি। সেইসময় এই অজি পেসার হাসিমুখে ফিরে গেলেও, অ্যাডিলেড টেস্টের প্রথম বলেই প্রতিশোধ তুলে নিলেন স্টার্ক।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়ায় কামব্যাক করেছেন রোহিত শর্মা, শুভমান গিল এবং রবিচন্দ্রন অশ্বিন। যশস্বী ফেরার পর শুভমান ব্যাট করতে নেমেছেন। তিনি বড় রান করতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।


```