Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেন্টর ‘মহেন্দ্র’ ধোনি, কোচ ‘মহেন্দ্র’ কে? ফেলে আসা ছেলেবেলার স্মৃতিচারণ রবীন্দ্র জাদেজার

পেশায় পুলিশ অফিসার মহেন্দ্র চৌহান যে মোটেও হাল্কা চালে ট্রেনিং করাতেন না, এতদিন বাদে সে কথা ফিরে দেখে কিছুটা আবেগপ্রবণ জাদেজা।

মেন্টর ‘মহেন্দ্র’ ধোনি, কোচ ‘মহেন্দ্র’ কে? ফেলে আসা ছেলেবেলার স্মৃতিচারণ রবীন্দ্র জাদেজার

জাদেজা ও ধোনি

শেষ আপডেট: 29 May 2025 14:28

দ্য ওয়াল ব্যুরো: দুজনেই মহেন্দ্র। দুজনেই আদতে বিহারের (Bihar)।

একজন তো মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। অন্যজন কে?

সম্প্রতি এই রহস্যের খোলসা করেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। দিনকয়েক আগে রবিচন্দ্র অশ্বিনের (R Ashwin) পডকাস্টে উপস্থিত হন জাদেজা। সেখানে ক্রিকেটার হিসেবে তাঁর বেড়ে ওঠায় কাদের ভূমিকা রয়েছে—এই নিয়ে প্রশ্ন করেন অশ্বিন।

জবাবে দুই ‘মহেন্দ্র’-র নাম নেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার। একজন মাহি। অন্যজন মহেন্দ্র সিং চৌহান। প্রথমজন বড়বেলার মেন্টর। দ্বিতীয়জন ছেলেবেলার কোচ।

ধোনির সঙ্গে জাদেজার সখ্য সুবিদিত। দুজনেই চেন্নাই সুপার কিংসের জার্সিতে দীর্ঘ কয়েক বছর ধরে মাঠে নামছেন। এ বছরও নেমেছেন। জাতীয় দলেও ধোনিকে আপদে-বিপদে সব সময় পাশে পেয়েছেন জাড্ডু। অন্যদিকে দলের অধিনায়কের বিশ্বাসের মর্যাদাও রেখেছেন।

কিন্তু এর পাশাপাশি রয়েছেন আরও এক মহেন্দ্র। তাঁর কথাই তুলে ধরেছেন জাদেজা। তিনি মহেন্দ্র সিং চৌহান (Mahendra Singh Chauhan)। পেশায় পুলিশ অফিসার, নেশায় ক্রিকেট কোচ। উঠতি ক্রিকেটারদের ট্রেনিং দেন। নিজের হাতে গড়েপিটে তৈরি করেন। মহেন্দ্র চৌহানের কঠোর ট্রেনিংয়ের দৌলতেই যে তিনি চৌখশ ফিল্ডার, শক্তসমর্থ অ্যাথলিট হয়ে উঠেছেন—অশ্বিনকে সে কথা অকপটে জানিয়েছেন জাদেজা।

কীভাবে কেরিয়ার গড়ে তোলায় ছাপ ফেলেছেন মহেন্দ্র? জানাতে গিয়ে টিম ইন্ডিয়ার অলরাউন্ডার বলেন, ‘আমার ক্রিকেটের জার্নি এগিয়েছে দুই মহেন্দ্রর মধ্যে। একজন মহেন্দ্র সিং ধোনি। অন্যজন মহেন্দ্র সিং চৌহান। জামনগরের মাঠে বাচ্চা বয়সে খেলা শুরু। নাম ‘ক্রিকেট বাংলো’। বয়স তখন আট কি নয়। আমায় হাতে ধরে খেলা শেখাতেন যিনি, তিনিও বিহারের। নাম মহেন্দ্র সিং চৌহান। এই কথাটা আমি মাহিভাইকেও জানিয়েছি।‘

পেশায় পুলিশ অফিসার মহেন্দ্র চৌহান যে মোটেও হাল্কা চালে ট্রেনিং করাতেন না, এতদিন বাদে সে কথা ফিরে দেখে কিছুটা আবেগপ্রবণ জাদেজা। বলেন, ‘তাঁর মানসিকতাই ছিল—একজন খেলোয়াড়কে সব সময় ফিটনেসের শীর্ষে থাকতে হবে। ব্যাটিং, বোলিং ম্যানেজ করা যায়। কিন্তু ফিটনেসের জন্য প্রচুর দৌড়নো প্রয়োজন। আজ আমার ফিল্ডিং স্কিলের বড় কারণ জামনগরে সেই ১৫-২০ কিলোমিটারের দৌড়।‘

মহেন্দ্র চৌহানের কথা না হয় বোঝা গেল। আর ধোনি? তাঁকে একটি শব্দে কীভাবে বিশেষিত করবেন? জবাবে জাদেজা সাফ জানিয়ে দেন—ধোনির মহত্বকে একটি শব্দে বলা অসম্ভব। তিনি সবদিক দিয়ে সবার উপরে।


```