Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র? অস্ট্রেলিয়া জানিয়ে দিল 'খেলা হবে'

চা-পানের বিরতি পর্যন্ত মাত্র ৯১ রানেই ক্যাঙারুরা ৬ উইকেট হারিয়েছিল।

ভারতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র? অস্ট্রেলিয়া জানিয়ে দিল 'খেলা হবে'

নীতীশ কুমার রেড্ডি

শেষ আপডেট: 30 December 2024 04:36

দ্য ওয়াল ব্যুরো : মেলবোর্ন টেস্ট ম্যাচের চতুর্থ দিন অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডার ব্যাটাররা দুর্দান্ত লড়াই করল। বক্সিং ডে টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার টপ অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। 

চা-পানের বিরতি পর্যন্ত মাত্র ৯১ রানেই ক্যাঙারুরা ৬ উইকেট হারিয়েছিল। এরপর অস্ট্রেলিয়ার টেল-এন্ডাররা দুর্দান্ত লড়াই করল। প্যাট কামিন্স, নাথান লিয়ন এবং স্কট বোল্যান্ড মাটি কামড়ে পড়ে থাকলেন। 

অনেকেই ভেবেছিলেন, চতুর্থ দিনই হয়ত অজিরা ইনিংস ডিক্লেয়ার করে দেবে। কিন্তু, অজিদের মনের মধ্যে অন্য প্যাঁচ চলছিল। দিনের শেষে সেই কথাটাই খোলসা করলেন ক্যাঙারু ব্যাটার মারনাস লাবুশেন। দ্বিতীয় ইনিংসে তিনি ৭০ রান করেন।

লাবুশেন বললেন, 'আমরা একেবারে সঠিক পথেই এগোচ্ছি। আজ সারাদিন ওদের বল করিয়েছি। এতে ভারত অনেকটাই চাপে পড়ে গিয়েছে।'

সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'এই উইকেটের চরিত্র সম্পর্কে আপনারা সকলেই যথেষ্ট ওয়াকিবহাল। প্রথম ৪০-৫০ ওভার ভারত যেভাবে বল করেছে, আমরা চাপে পড়ে গিয়েছিল। আমাদের কাছে অন্য কোনও রাস্তা খোলা ছিল না। সেকারণে পরেরদিকে যতটা সম্ভব রান করার চেষ্টা করেছি।'


```