Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

১৬ বলে হাফসেঞ্চুরি, গড়লেন ইতিহাস! দল হারলেও হৃদয় জিতলেন প্রোটিয়া ব্যাটার

সাত নম্বরে ব্যাট করতে নেমে মার্কো জেনসেন ১৭ বলে ৩১৭-র স্ট্রাইক রেটে ৫৪ রান করেন।

১৬ বলে হাফসেঞ্চুরি, গড়লেন ইতিহাস! দল হারলেও হৃদয় জিতলেন প্রোটিয়া ব্যাটার

তৃতীয় টি-২০ ম্য়াচে বিধ্বংসী ব্যাটিং করলেন মার্কো জেনসেন

শেষ আপডেট: 14 November 2024 13:26

দ্য ওয়াল ব্যুরো: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-২০ ম্য়াচ যে যথেষ্ট রোমাঞ্চকর হয়ে উঠেছিল, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। এই ম্য়াচে দক্ষিণ আফ্রিকা ১১ রানে হেরে যায়। কিন্তু, শেষ ওভারে একজন প্রোটিয়া ব্যাটার এমন তাণ্ডবলীলা চালালেন, যা সকলের হৃদয় জয় করেছে।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ইতিহাস রচনা করলেন মার্কো জেনসেন। তিনি এমন 'কাণ্ড' করেছেন, যা আজ পর্যন্ত কোনও ব্যাটার করতে পারেনি। জেনসেন ব্যাট হাতে যে তাণ্ডবলীলা চালালেন, তা নিঃসন্দেহে ভারতীয় বোলারদের কালঘাম ছুটিয়ে দিয়েছিল। সেঞ্চুরিয়নের মাঠে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার মাত্র ১৬ বলে হাফসেঞ্চুরি করার পাশাপাশি ইতিহাস কায়েম করলেন।

ইতিহাস গড়লেন জেনসেন

তৃতীয় টি-২০ ম্য়াচে দক্ষিণ আফ্রিকার জয়ের আশা যখন কার্যত শেষ হয়ে গিয়েছিল, সেইসময় মার্কো জেনসেন ক্রিজে আসেন। তাঁর ব্যাটিং প্রোটিয়া ইনিংসকে আলাদাই অক্সিজেন দেয়। ১৭ বলে জেনসেন এমন তাণ্ডবলীলা চালালেন যে সূর্যকুমার যাদব সহ ভারতীয় বোলাররা রীতিমতো টেনশনে পড়ে যান।

একটা সময় তো মনে হচ্ছিল, দক্ষিণ আফ্রিকা এই ম্য়াচটা জিতে যাবে। সাত নম্বরে ব্যাট করতে নেমে মার্কো জেনসেন ১৭ বলে ৩১৭-র স্ট্রাইক রেটে ৫৪ রান করেন। এই ইনিংসে তিনি ৪ বাউন্ডারি এবং ৫ আকাশছোঁয়া ছক্কা হাঁকিয়েছেন। মাত্র ১৬ বলে তিনি হাফসেঞ্চুরি পূরণ করেন।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের বিরুদ্ধে সবথেকে দ্রুত হাফসেঞ্চুরির রেকর্ড জেনসেনের দখলেই চলে এল। ইতিপূর্বে এই রেকর্ডটা ক্যামরন গ্রিনের কাছে ছিল। ২০২২ সালে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তিনি ১৯ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। প্রোটিয়া দলের এই ব্যাটার বিশেষ করে হার্দিক পান্ডিয়াকে টার্গেট করেন। হার্দিকের এক ওভারেই তিনি ২৬ রান করেন।

দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি

দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে মার্কো জেনসেন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান করেন। তাঁর বিধ্বংসী ব্যাটিং ভারতীয় বোলারদের জমিয়ে ক্লাস নিল। দক্ষিণ আফ্রিকার হয়ে টি-২০ ক্রিকেটে  দ্রুততম হাফসেঞ্চুরি করেন কুইন্টন ডি কক। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি ১৫ বলে হাফসেঞ্চুরি করেছিলেন।


```