Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'গম্ভীর আসলে একটা ভণ্ড!' বিস্ফোরক প্রাক্তন KKR ব্যাটার

বাংলার এই প্রাক্তন ক্রিকেটারের দাবি, গম্ভীরের কোচিংয়ে নাকি যথেষ্ট স্বচ্ছ্বতার অভাব রয়েছে।

'গম্ভীর আসলে একটা ভণ্ড!' বিস্ফোরক প্রাক্তন KKR ব্যাটার

টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর

শেষ আপডেট: 9 January 2025 19:57

দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরের সময়টা একেবারে ভাল যাচ্ছে না। বর্ডার-গাভাসকার ট্রফি শেষ হওয়ার পর তাঁর পারফরম্যান্সও আতস কাচের নীচে এসেছে। ইতিমধ্যে টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটার মনোজ তিওয়ারি টিম ইন্ডিয়ার কোচকে বেনজির আক্রমণ করলেন। স্পষ্ট জানিয়ে দিলেন যে গম্ভীর নিজেই জানেন না কোথায় কী বলছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হচ্ছে।

পাশাপাশি টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে কীভাবে গম্ভীরকে নিয়োগ করা হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মনোজ তিওয়ারি। বাংলার এই প্রাক্তন ক্রিকেটারের দাবি, গম্ভীরের কোচিংয়ে নাকি যথেষ্ট স্বচ্ছ্বতার অভাব রয়েছে। প্রসঙ্গত, গত বছর টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরই টিম ইন্ডিয়ার দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন রাহুল দ্রাবিড়। এরপর গম্ভীরের হাতে সেই দায়িত্ব তুলে দেওয়া হয়। কলকাতা নাইট রাইডার্স দলের প্রাক্তন মেন্টরের সঙ্গে সাপোর্ট স্টাফ হিসেবে যোগ দেন অভিষেক নায়ার, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মরনে মর্কেল এবং নেদারল্যান্ডসের প্রাক্তন ব্যাটার রায়ান টেন দুশখাতে।

নিউজ ১৮ বাংলাকে দেওয়া একটি ইন্টারভিউয়ে মনোজ তিওয়ারি বললেন, 'গৌতম গম্ভীর একজন ভণ্ড। ও যা বলে, সেই অনুসারে কাজ করে না।'

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'একজন বোলিং কোচের দরকারই বা কী? কোচ যা বলেন, সেটা নিজেই পরে মেনে নেন। লখনউ সুপার জায়ান্ট থেকে এসেছেন মরনে মর্কেল। কলকাতা নাইট রাইডার্সে গম্ভীরের সঙ্গেই ছিলেন অভিষেক নায়ার। টিম ইন্ডিয়ার হেড কোচ খুব ভাল করেই জানেন যে তাঁর নির্দেশ অমান্য করতে পারবে না।'

মনোজ আরও দাবি করেছেন, অস্ট্রেলিয়া সফরের আগেই টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে হাওয়া গরম হয়ে গিয়েছিল। বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অভিযোগ করেছেন, টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ গম্ভীরের সম্পর্কে ইতিমধ্যে ফাটল ধরেছে। আর এই ফাটলের কারণেই ড্রেসিংরুমের ভিডিও ইতিমধ্যে ফাঁস হয়েছে।


```