Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ধনশ্রী-চাহাল অতীত, এবার KKR-এর এক ক্রিকেটার ডিভোর্সের পথে!

মণীশ এবং আশ্রিতা ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন।

ধনশ্রী-চাহাল অতীত, এবার KKR-এর এক ক্রিকেটার ডিভোর্সের পথে!

চাহালের পর এবং ডিভোর্সের পথে মণীশ পাণ্ডে?

শেষ আপডেট: 10 January 2025 13:35

দ্য ওয়াল ব্যুরো : গত কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে ছিলেন যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মা। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছিল, তাঁদের চার বছরের বৈবাহিক সম্পর্ক নাকি ভাঙতে বসেছে। যদিও ইতিমধ্যে সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন ধনশ্রী নিজেই। পাশাপাশি যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাঁদেরও 'ক্লাস' নিয়েছেন। ইতিমধ্যে আরও একজন ভারতীয় ক্রিকেটারের বৈবাহিক জীবন নিয়ে সেই সোশ্যাল মিডিয়াতেই তুলকালাম শুরু হয়েছে। তিনি আর কেউ নন, কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার মণীশ পাণ্ডে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত থেকে সেই সোশ্যাল মিডিয়াতেই গুঞ্জন উঠতে শুরু করেছে যে কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার মণীশ পাণ্ডের বৈবাহিক সম্পর্ক নাকি শেষ হতে চলেছে। প্রসঙ্গত, ২০১৯ সালে আশ্রিতা শেঠির সঙ্গে বিয়ে হয়েছিল মণীশ পাণ্ডের। সূত্রের খবর, মণীশ এবং আশ্রিতার সম্পর্কে নাকি ইতিমধ্যে চিড় ধরতে শুরু করেছে। এমনকী, তাঁরা দুজনেই ইনস্টাগ্রাম থেকে একে অপরের যাবতীয় ছবি সরিয়ে দিয়েছেন।

এখানেই শেষ নয়। মণীশ এবং আশ্রিতা ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন। যদিও মণীশ পাণ্ডে সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাকটিভ থাকতে ভালবাসেন না। কিন্তু, সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মে তিনি বিয়ের বেশ কয়েকটা ছবি শেয়ার করেছিলেন। পাশাপাশি স্ত্রী'র সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবিও ইনস্টায় আপলোড করেছিলেন তিনি। কিন্তু, এখন গোটা ছবিটাই বদলে গিয়েছে। না তো মণীশের ইনস্টা প্রোফাইলে বিয়ের কোনও ছবি রয়েছে, আর না স্ত্রী'র কোনও ছবি। ইতিমধ্যে শোনা যাচ্ছে, মণীশ এবং আশ্রিতার সম্পর্কে অনেকদিন আগে থেকেই ভাঙন ধরতে শুরু করেছিল। যদিও তাঁরা এই ব্যাপারে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কিছু ঘোষণা করেননি। 

মণীশ পাণ্ডের ক্রিকেট কেরিয়ার নিয়ে এবার আলোচনা করা যাক। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি আইপিএল টুর্নামেন্টে সেঞ্চুরি করেছিলেন। সম্প্রতি কর্নাটকের বিজয় হাজারে ট্রফি থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৪ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফির পাঁচ ম্যাচে তিনি মাত্র ১১৭ রান করেছেন। আর সেকারণে কর্নাটক নক-আউট পর্বের যোগ্যতা অর্জন করতে পারেনি।

৩৫ বছর বয়সি মণীশ পাণ্ডে এখনও পর্যন্ত ১৭১ আইপিএল ম্যাচ খেলেছেন। তিনি ২৯.১৭ ব্যাটি গড়ে মোট ৩,৮৫০ রান করেছেন। স্ট্রাইক রেট ১২১.১১। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পারফরম্যান্স খুব বেশি নজর কাড়তে পারেনি। ওয়ানডে ক্রিকেটে একটি শতরান করার পাশাপাশি তিনি ৫৬৬ রান করেন। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তিনি মোট ৭০৯ রান করেছেন। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি। এই মরশুমে কেকেআর ব্রিগেড তাঁকে ৭৫ লাখ টাকার বিনিময়ে দলে নিয়েছে।


```