Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন মণীশ পাণ্ডেকে দলে নিল KKR? ফাঁস আসল কারণ

২০২৪ সালে গৌতম গম্ভীর যখন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হয়ে আসেন, তখন তিনি মণীশকে ফিরিয়ে এনেছিলেন।

কেন মণীশ পাণ্ডেকে দলে নিল KKR? ফাঁস আসল কারণ

কলকাতা নাইট রাইডার্সে এলেন মণীশ পাণ্ডে

শেষ আপডেট: 25 November 2024 20:33

দ্য ওয়াল ব্যুরো: জমে উঠেছে দ্বিতীয় দিনের মেগা অকশন। কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত এই নিলাম অনুষ্ঠানে মোট ১০ ক্রিকেটারকে দলে নিয়েছে। তবে এই তালিকায় লেটেস্ট এন্ট্রি নিলেন ভারতীয় ক্রিকেটার মণীশ পাণ্ডে।

মণীশ কেকেআর ব্রিগেডের 'পুরনো চাল'। ম্যানেজমেন্টের আশা, এবার তিনি ভাতেও বাড়তে পারেন। আসলে, মণীশকে দলে নেওয়ার অন্যতম বড় কারণ হল মিডল অর্ডারের ভরসা। এই ভারতীয় ক্রিকেটার বেস প্রাইস ছিল ৭৫ লাখ টাকা। এর উপরে আর একটা টাকাও দিতে হয়নি নাইট ম্যানেজমেন্ট।

২০২৪ সালে গৌতম গম্ভীর যখন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হয়ে আসেন, তখন তিনি মণীশকে ফিরিয়ে এনেছিলেন। কিন্তু, কেকেআর ম্যানেজমেন্ট গত ৩১ অক্টোবর তাঁকে রিলিজ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু, শেষপর্যন্ত আরও একবার মণীশের উপরেই ভরসা রাখলেন নাইট কর্তারা।

অনেকেই আশা করেছিলেন, নীতিশ রানার জন্য কলকাতা নাইট রাইডার্স হয়ত লড়াই করবে। কিন্তু, প্রাক্তন নাইটের জন্য ভেঙ্কি মাইসোররা একটা কথাও বললেন না। সূত্রের খবর, রবিবার (২৪ নভেম্বর) ভেঙ্কটেশ আইয়ারকে দলে টানতে যে ২৩.৭৫ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে, সেকারণে নাকি অনেক তারকা ক্রিকেটারদের দিকে হাত বাড়ানো সম্ভব হচ্ছে না।

কোন কোন ক্রিকেটারকে দলে নিল কেকেআর?

ভেঙ্কটেশ আইয়ার, অনরিক নোর্খিয়া, কুইন্টন ডি কক, অঙ্গকৃশ রঘুবংশী, স্পেনসার জনসন, রহমানউল্লাহ গুরবাজ, বৈভব অরোরা, রোভম্য়ান পাওয়েল, মণীশ পাণ্ডে এবং মায়াঙ্ক আগরওয়াল।

কোন কোন ক্রিকেটারকে রিটেন করেছে কেকেআর?

রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, হর্ষিত রানা এবং রমনদীপ সিং।


```