Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

তোমাদের সাফল্যে দেশ গর্বিত, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর ভারতের মহিলা দলকে শুভেচ্ছা মমতার

ভারতীয় মহিলা দলের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

তোমাদের সাফল্যে দেশ গর্বিত, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর ভারতের মহিলা দলকে শুভেচ্ছা মমতার

ফাইল ছবি

শেষ আপডেট: 2 February 2025 20:46

দ্য ওয়াল ব্যুরো: সরস্বতী পুজোর দিন সকালেই ফের অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ভারতের। তৃষা-আয়ুষীদের দাপটে ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেন ভারতের মেয়েরা। নিকি প্রসাদরা জেতেন ৯ উইকেটে। এই নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বজয় করল ভারতের ছোটরা। গোটা টুর্নামেন্ট জুড়ে অপরাজিত ছিলেন তাঁরা। ভারতীয় মহিলা দলের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন মমতা লেখেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা জানাই।’ মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘মেয়েরা, তোমরা আমাদের গর্বিত করেছো। এই জয় ভারতীয়দের কাছে অত্যন্ত গর্বের। ভবিষ্যতের জন্য সবাইকে শুভকামনা জানাই। জয় হিন্দ।’  

কুয়ালা লামপুরে অনুষ্ঠিত হয়েছিল অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৮২ রানে শেষ হয়ে যায়। প্রোটিয়া ব্রিগেডের রান তাড়া করতে নেমে ভারতীয় দল ১১.২ ওভারেই ম্যাচ জিতে নেয় ৯ উইকেটে। 

ভারতীয় বোলারদের মধ্যে গঙ্গাদি তৃষা দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। ৪ ওভারে ১৫ রান দিয়ে তিনি তিনটে উইকেট শিকার করেন। এছাড়া দুটো করে উইকেট তুলে নেন পারুনিকা শিশোদিয়া, আয়ুশী শুক্লা এবং বৈষ্ণবী শর্মা। একটি উইকেট পেয়েছেন শবনম সাকিল।

বল হাতে উইকেট নেওয়ার পাশাপাশি ওপেন করতে নেমে তৃষা ৪৪ রানে অপরাজিত থেকে যান। শুরুতেই কমলিনীকে ফিরিয়ে দিয়ে ভারতকে চাপে ফেলার চেষ্টা করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু চাপটা প্রশমিত করেন তৃষা ও সানিকা। দিনান্তে তৃষার মতোই সানিকা ২৬ রানে অপরাজিত থেকে ভারতকে ম্যাচ জেতান। 

ভারতীয় বোলারদের মধ্যে সিয়োদিয়া, শুক্লা ও বৈষ্ণবী ২টি করে উইকেট নেন। গঙ্গাদি তৃষা তিনটি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। সিরিজ সেরাও হন তিনি।


```