Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভালবেসেছিলেন মাধুরীকে, বিয়েও হওয়ার কথা ছিল! চেনেন এই ভারতীয় ক্রিকেটারকে?

এমনকী, বিয়ের পরিকল্পনাও করে ফেলেছিলেন।

ভালবেসেছিলেন মাধুরীকে, বিয়েও হওয়ার কথা ছিল! চেনেন এই ভারতীয় ক্রিকেটারকে?

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত

শেষ আপডেট: 4 October 2024 14:12

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট এবং বলিউডের সম্পর্ক বেশ পুরনো। বলিউড অভিনেত্রীদের সঙ্গে হামেশাই ভারতীয় ক্রিকেটারদের নাম শুনতে পাওয়া যায়। কয়েকজন যেমন বিয়ের পিঁড়িতে বসেছেন, কয়েকজনের সম্পর্ক আবার ভেঙেও গিয়েছে। এই তালিকায় নাম রয়েছে বলিউডের 'ধক-ধক গার্ল' মাধুরী দীক্ষিতেরও।

নয়ের দশকে টিম ইন্ডিয়ার এক তারকা ক্রিকেটার মাধুরীর প্রেমে হাবুডুবু খেয়েছিলেন। একটা সময় তাঁদের সম্পর্ক বেশ গভীর হয়ে গিয়েছিল। এমনকী, বিয়ের পরিকল্পনাও করে ফেলেছিলেন। কিন্তু, আচমকা এমন একটা ঘটনা ঘটে, যা তাঁদের সম্পর্কে যতিচিহ্ন টেনে দেয়।

কে ছিলেন সেই ক্রিকেটার?

টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজার কথাই বলা হচ্ছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, নয়ের দশকে অজয় জাদেজা বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের প্রেমে পড়েছিলেন। দুজনের প্রেমের বেশ মুচমুচে গল্পও বাজারে ছড়িয়ে পড়েছিল। প্রসঙ্গত, একটি ফটোশ্যুট চলাকালীন অজয় এবং মাধুরীর প্রথম দেখা হয়। এরপর তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। ধীরে ধীরে সেই সম্পর্ক প্রেম পর্যায়ে চলে যায়। শুধু তাই নয়, অজয় নিজেও বলিউডে কাজ করতে চেয়েছিলেন। সেই ব্যাপারে মাধুরীর সঙ্গে কথাও বলেন তিনি। সূত্রের খবর, তাঁরা একে অপরকে বিয়েও করতে চেয়েছিলেন। কিন্তু, জাদেজার পরিবার এই সম্পর্ক একেবারে মেনে নেয়নি। কারণ অজয়ের পরিবারের সঙ্গে রাজকীয় সম্পর্ক রয়েছে। সেখানে মাধুরী একেবারে সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন।

ম্যাচ গড়াপেটায় জড়িয়েছিল অজয়ের নাম

১৯৯৯ সালে অজয় জাদেজার কেরিয়ারে খারাপ সময় শুরু হয়। ওই বছরই ম্যাচ গড়াপেটায় তাঁর নাম জড়িয়ে গিয়েছিল। ক্রিকেট কেরিয়ারের পাশাপাশি মাধুরীর সঙ্গে সম্পর্কেও এই গড়াপেটার অভিযোগ প্রভাব বিস্তার করে। সূত্রের খবর, ম্যাচ গড়াপেটার সঙ্গে যখন অজয় জাদেজার নাম জড়িয়ে গিয়েছিল, সেইসময় মাধুরীর পরিবার এই বলিউড অভিনেত্রীকে দুরত্ব বাড়ানোর পরামর্শ দেয়। এরপর ধীরে ধীরে দুজনের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকে এবং তা শেষ হয়ে যায়। এরপর আমেরিকা চলে যান মাধুরী। সেখানে শ্রীরাম মাধব নেনের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। কয়েক বছর পর তাঁরা একে অপরকে বিয়ে করে নেন।

অজয় জাদেজার ক্রিকেট কেরিয়ার

টিম ইন্ডিয়ার হয়ে ৮ বছর ক্রিকেট খেলেছেন অজয় জাদেজা। ১৯৯২ সালে তিনি ভারতীয় ক্রিকেট দলের হয়ে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে ডেবিউ করেছিলেন। ভারতের হয়ে জাদেজা ১৫টি টেস্ট ম্য়াচ এবং ১৯৬টি একদিনের ম্য়াচ খেলেছিলেন। ১৫ টেস্ট ম্য়াচে তিনি ৫৭৬ রান করেন। পাশাপাশি ১৯৬ ওয়ানডে ম্য়াচে অজয় জাদেজা ৫,৩৫৯ রান করেন। পাশাপাশি একদিনের ক্রিকেটে তিনি ২০ উইকেটও শুকার করেছেন।


```