Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘরের মাঠে হার কোহলিদের, পুরান-ডি'কক ঝড়ে জয় লখনউয়ের

শেষ চেষ্টা করেও সফল হওয়া হল না বেঙ্গালুরুর। তারা নিজেদের ঘরের মাঠে ২৮ রানে হারল কে এল রাহুলের লখনউ সুপার জায়ান্টসের কাছে। 

ঘরের মাঠে হার কোহলিদের, পুরান-ডি'কক ঝড়ে জয় লখনউয়ের

শেষ আপডেট: 2 April 2024 23:55

দ্য ওয়াল ব্যুরো: শেষ চেষ্টা করেও সফল হওয়া হল না বেঙ্গালুরুর। তারা নিজেদের ঘরের মাঠে ২৮ রানে হারল কে এল রাহুলের লখনউ সুপার জায়ান্টসের কাছে। 

শেষ ২০ বলে ৪৭ রান দরকার ছিল। সেসময় দারুণ খেলছিলেন মহিপাল লোমর ও দীনেশ কার্তিক। লোমরের ছয় গুলি ফেন্সিং পেরিয়ে যাচ্ছিল। কিন্তু লখনউ দলের বোলার মায়াঙ্ক যাদবের দুরন্ত বোলিংয়ের জন্য পারল না বেঙ্গালুরু। 

তার আগে বিরাট কোহলি ( ২২), ফাফ (১৯) ও রজত পাটিদার (২৯) রান করেন। কিন্তু লখনউ দেখাল তারা বাইরের মাঠেও জিততে পারে।

বেঙ্গালুরুর ঘরের মাঠে চিন্নাস্বামী স্টেডিয়ামে ভদ্রস্থ স্কোর করেছিল লখনউ সুপার জায়ান্টস। টসে জিতে কোহলিরা কেন ফিল্ডিং নিয়েছিলেন, সেটি বোঝা গিয়েছে শুরুতে। আরসিবি-র বোলাররা ভাল বোলিং করলেও পালটা প্রত্যাঘাত হানেন লখনউ দলের ব্যাটাররাও।

ওপেনে কুইন্টন ডি’কক (৮১) ও দলের অধিনায়ক কেএল রাহুল (২০) ভাল খেলেছেন। পাশাপাশি রান পান মার্কাস স্তোইনিস (২৪) ও নিকোলাস পুরানও (৪০)। পুরান তো বিধ্বংসী মেজাজে ছিলেন। তিনি ২১ বলে হার না মানা ৪০ রানের ইনিংস খেলে গিয়েছেন। যার মধ্যে পাঁচটি ওভার বাউন্ডারি ছিল। 

কুইন্টন বড় ইনিংস খেলেছেন ৫৬ বলে, তিনিও মারমুখী ছিলেন আগাগোড়া। ইনিংসে ছিল ৮টি চার ও পাঁচটি ছয়। লখনউ দলের ক্রুনাল পান্ডিয়া (০) ও আয়ূস বাদোনি (০) বিনা রানে ফিরে না গেলে তাদের স্কোর আরও বড় হতো।


```