Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইকে বিধ্বস্ত পাকিস্তান! কী বললেন লিটন দাস?

দলের এই জয়ে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে ওঠেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ব্যাটার লিটন দাস।

বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইকে বিধ্বস্ত পাকিস্তান! কী বললেন লিটন দাস?

বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ব্যাটার লিটন দাস

শেষ আপডেট: 3 September 2024 18:07

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের মাটিতে ইতিহাস কায়েম করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয় টেস্ট ম্যাচে পাকিস্তানকে তারা হারিয়ে দিয়েছে। পাশাপাশি এই টেস্ট সিরিজে পাকিস্তান হোয়াইটওয়াশ হয়ে নিজেদের মুখেই চুনকালি মেখেছে। 

দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ১৭২ রানে অলআউট হয়ে যায়। এরপর বাংলাদেশের সামনে জয়ের জন্য ১৮৫ রানের টার্গেট ছিল। ৪ উইকেট হারিয়েই টাইগারবাহিনীর ক্রিকেটাররা সেই রান হাসিল করে নেয়। এই সিরিজের প্রথম ম্যাচও বাংলাদেশ নিজেদের পকেটে পুরে নিয়েছিল।

দলের এই জয়ে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে ওঠেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ব্যাটার লিটন দাস। সিরিজ পকেটে পুরে তিনি বললেন, 'আমি শুধুমাত্র নিজের উপর বিশ্বাসটা ধরে রেখেছিলাম। পাকিস্তান প্রথম ইনিংসে যথেষ্ট ভালো বোলিং করেছিল। সেইসময় আমি আর মিরাজ একটা পার্টনারশিপ গড়তে চেয়েছিলাম। এরপর মিরাজ বেশ কয়েকটা বাউন্ডারি হাঁকান। এরপর থেকেই ছবিটা বদলাতে শুরু করে। আর মধ্যাহ্নভোজের পরিস্থিতি অনেকটাই সহজ হয়ে যায়।'

পাশাপাশি তিনি আরও যোগ করেছেন, 'পাকিস্তানে যখন আমরা এই টেস্ট সিরিজটা খেলতে এসেছিলাম, তখন পরিস্থিতি একেবারেই অনুকূল ছিল না। সিরিজ শুরুর অনেকটা আগেই আমরা চলে এসেছিলাম। অনুশীলন করি। এই জয়টা দলগত সাফল্যেরই ফল। এই ওয়েদারে দলের প্রত্যেক ক্রিকেটার যেভাবে পারফরম্যান্স করেছেন, তা অবশ্যই প্রশংসনীয়। এই উইকেটে পাঁচদিন ম্যাচ খেলা কার্যত অসম্ভব। তাই দলের প্রত্যেক ক্রিকেটার এবং কোচিং স্টাফকে আমি কুর্নিশ জানাই।'

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুটা বেশ ভালো করেছিল। জাকির হাসান এবং ইসলাম প্রথম উইকেটে ৫৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। অবশেষে মীর হামজা এই জুটি ভেঙে দেন।

এরপর শাদমান ইসলাম এবং অধিনায়ক নাজমূল শান্ত বাংলাদেশের ইনিংস সামলান। দলের ৭০ রানের মাথায় ফিরে যান শাদমান। তিনি ৫১ বলে ২৪ রান করেন। এরপর ৩৮ রান করে ফিরতে হয় শান্তকেও। আঘা সলমান তাঁর উইকেট শিকার করেন।


```