Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

শান্ত-লিটনের ভুল বোঝাবুঝি, সহজ রান আউট মিস বাংলাদেশের! দেখুন ভিডিও

ইতিমধ্যে লিটন বলটা মাটি থেকে হাতে নেন এবং নন স্ট্রাইকার এন্ডে ছোঁড়েন।

শান্ত-লিটনের ভুল বোঝাবুঝি, সহজ রান আউট মিস বাংলাদেশের! দেখুন ভিডিও

বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটকিপার লিটন দাস

শেষ আপডেট: 12 October 2024 22:02

দ্য ওয়াল ব্যুরো: মাথার উপর যখন পাহাড়প্রমাণ চাপ থাকে, তখন অনেক সহজ জিনিসও ভুল হয়ে যায়। সেই উদাহরণই দিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ভারতীয় ব্যাটারদের তাণ্ডবলীলায় বাংলাদেশের উইকেটকিপার লিটন দাস এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মধ্যে ভুল বোঝাবুঝি হয়। আর সেকারণে তাঁরা একটা সহজ রান আউট মিস করলেন।

১৮ ওভারে বল করতে এসেছিলেন মুস্তাফিজুর রহমান। ওভারের তৃতীয় ডেলিভারিতে এই ঘটনাটির সাক্ষী থাকে গোটা ক্রিকেট বিশ্ব। হার্দিককে ফুল লেংথ ডেলিভারি করেছিলেন ফিজ। বলটা তাঁর প্যাডে লেগে উইকেট কিপার লিটন দাসের কাছে যায়।

ততক্ষণে উলটোদিক থেকে রিয়ান পরাগ ক্রিজের মাঝপথ টপকে চলে এসেছেন। অন্যদিকে, হার্দিকের রান নেওয়ার কোনও পরিকল্পনাই ছিল না। 

ইতিমধ্যে লিটন বলটা মাটি থেকে হাতে নেন এবং নন স্ট্রাইকার এন্ডে ছোঁড়েন। তিনি পরাগকে আউট করতে চেয়েছিলেন। কিন্তু, তাঁর থ্রো অনেকটা বাইরে চলে যায়। সেখানে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু, সঠিক সময়ে তিনি বলটা সংগ্রহ করতে পারলেন না। ততক্ষণে রিয়ান অবশ্য ক্রিজে ফিরে এসেছিলেন। ইতিমধ্যে এই ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের এমন জঘন্য ফিল্ডিং নিয়ে ইতিমধ্যে হাসাহাসি শুরু হয়েছে।

দেখে নিন সেই ভি়ডিও:

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্য়াচ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। এই ম্য়াচে সূর্যকুমার যাদব এবং সঞ্জু স্যামসনের মধ্যে ১৭৩ রানের বিশাল পার্টনারশিপ গড়ে ওঠে। 

এই ম্য়াচে কেরালার ব্যাটার কার্যত তাণ্ডবের মুডে ছিলেন। ৪০ বলে শতরান করেন তিনি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কও দারুণ ফর্মে ছিলেন। তাঁর ব্যাট থেকেও একটা দুর্দান্ত হাফসেঞ্চুরি দেখতে পাওয়া যায়। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে টিম ইন্ডিয়া ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান করে।


```