Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘ললিত মোদী স্বার্থপর, তাই ভিডিও ভাইরাল করেছেন’, তোপ হরভজনের

যে ভাবে ভিডিওটি প্রকাশ্যে আনা হয়েছে, সেটা পুরোপুরি ভুল পথ। এটা হওয়া উচিত ছিল না। এর পেছনে কোনও স্বার্থপর মনোভাব থাকতে পারে।

‘ললিত মোদী স্বার্থপর, তাই ভিডিও ভাইরাল করেছেন’, তোপ হরভজনের

ললিত মোদী ও হরভজন সিং

সৌম্য বাগচী

শেষ আপডেট: 1 September 2025 13:34

দ্য ওয়াল ব্যুরো: ১৮ বছরের পুরনো অপ্রকাশিত ভিডিও শেয়ার করে প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদী (Lolit Modi) বিতর্কের ঝড় তুলে দিয়েছেন। স্ল্যাপগেট (Slapgate Video) কাণ্ড হিসাবে পরিচিত সেই ভিডিওতে দেখা যাচ্ছে শ্রী শ্রীসন্থকে চড় মারছেন হরভজন সিং (Harbhajan Singh)। এই ঘটনার কথা সবাই জানলেও, ভিডিওটি এতদিন প্রকাশ করা হয়নি। এই ভিডিও সম্প্রতি ললিত মোদী প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্কের পডকাস্টে শেয়ার করেছেন।

ভিডিও প্রকাশের পর থেকেই ললিত মোদীকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। সকলেরই মতে, এতদিন পর এরকম একটা ভিডিও প্রকাশ্যে আনা উচিত হয়নি, যেখানে এই ঘটনার পর হরভজন সিং শ্রীসন্থের কাছে ক্ষমা চেয়ে নিয়ে নিজের ভাই হিসাবে সম্বোধন করেছেন। আর শ্রীসন্থও বলেছেন তিনিও ঘটনাটি ভুলে গিয়েছেন।

REL

চড় মারার ভিডিও সামনে আসার পর শ্রীসন্থের স্ত্রী ভুবনেশ্বরী তীব্র ভাষায় ললিত মোদীকে আক্রমণ করে বলেছিলেন, উনি একজন অমানুষ। প্রত্যুত্তরে ললিতও বলেছেন, শ্রীসন্থের স্ত্রী কেন রেগে যাচ্ছেন, তিনি তো একটি সত্যকে তুলে ধরেছেন।

এই বিষয়ে নীরবই ছিলেন ভাজ্জি। তবে নীরবতা ভেঙে তিনি এবার মুখ খুলেছেন। জাতীয় দলের এই প্রাক্তন স্পিনার সম্প্রতি গণেশ চতুর্থী উদযাপনে যোগ দিয়েছিলেন। সেখানে তাঁকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে হরভজন বলেন, যে ভাবে ভিডিওটি প্রকাশ্যে আনা হয়েছে, সেটা পুরোপুরি ভুল পথ। এটা হওয়া উচিত ছিল না। এর পেছনে কোনও স্বার্থপর মনোভাব থাকতে পারে। ১৮ বছর আগের ঘটনা মানুষ ভুলে গিয়েছে। আর তাঁরা (ললিত মোদী ও মাইকেল ক্লার্ক) এখন সেই ভুলে যাওয়া ঘটনা মানুষকে মনে করাতে চাইছে।

টেস্ট ক্রিকেটে ৪০০-র বেশি উইকেটের মালিক আরও বলেছেন, যা কিছু ঘটেছে, তার জন্য আমার খুবই খারাপ লাগছে। আমরা খেলছিলাম। আমাদের মনের মধ্যে কিছু একটা ঘুরছিল। ভুল ছিল। আমি খুবই লজ্জিত।

 ফের একবার ক্ষমা চেয়ে টার্বুনেটর ভাজ্জি বলেন, ভুলটা আমারই ছিল। তবে ভিডিওটা এখন ভাইরাল হচ্ছে। এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। আমি বহুবার বহু অনুষ্ঠানে বলেছি যে, আমি ভুল করেছি। মানুষ মাত্রেই ভুল করে। আর আমি সেটাই করেছি। আমি ভগবান গণেশের কাছে প্রার্থনা করেছি, আমাকে যেন ক্ষমা করে দেওয়া হয়।” 


```