
রোহিত শর্মা এবং কুলদীপ যাদব, ফাইল ছবি
শেষ আপডেট: 27 September 2024 11:41
দ্য ওয়াল ব্যুরো: কানপুরে আয়োজিত বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট দলে অন্তত একটা পরিবর্তন করবেন, এমন আশা করা হয়েছিল। কিন্তু, সেই ছবিটা একেবারেই দেখতে পাওয়া গেল না। টসের পরই রোহিত স্পষ্ট জানিয়ে দেন, দলের প্রথম একাদশে কোনও পরিবর্তন করা হচ্ছে না। এই কথা শোনার পরই ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ কুলদীপ যাদবের হয়ে গলা ফাটাতে শুরু করেছেন।
চেন্নাই টেস্টে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশের বিরুদ্ধে ২৮০ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছিল। সেকারণে রোহিট টিম ইন্ডিয়ার এই উইনিং কম্বিনেশন ভাঙতে চাননি। যেহেতু কানপুরের উইকেট কালো মাটি দিয়ে তৈরি করা হয়েছে, তাই আশা করা হয়েছিল যে এই উইকেটে স্পিনাররা বেশি সাহায্য পাবেন। কিন্তু, ভারত অধিনায়ক তিন সিমার এবং দুই স্পিনারের উপরেই ভরসা রাখলেন।
অর্থাৎ, টিম ইন্ডিয়ায় বাঁ-হাতি রিস্ট স্পিনারের যে আপাতত কোনও জায়গা হচ্ছে না, তা কার্যত নিশ্চিত হয়েই গিয়েছে। আরও একটি হোম টেস্টে কুলদীপকে রোহিত শর্মা প্রথম একাদশের বাইরে রাখলেন। তাহলে কি টিম ইন্ডিয়ায় বঞ্চনার শিকার হচ্ছেন কুলদীপ? সোশ্যাল মিডিয়া এই প্রশ্নেরই জবাব খুঁজতে শুরু করেছে। কুলদীপকে সুযোগ না দেওয়ার কারণে ভারতের দল নির্বাচন নিয়েও তারা হতাশা জাহির করেছেন।
Kuldeep Yadav kept away from playing XI at home on the pitch, which will help spinners from day 3. The same thing when Virat Kohli did, he was blamed for personal hinge towards Kuldeep. It was also claimed Kohli ruined his career as he could become a next great after Ashwin.
— abhay singh (@abhaysingh_13) September 27, 2024
But… pic.twitter.com/ZmxjFOZFWm
What kind of fear was haunting the Indian captain that Kuldeep Yadav was not given a chance to play in his own home ground? #INDvsBAN #Kuldeepyadav #RohitSharma pic.twitter.com/Pe34HUMaVX
— Deepak singh (@Deepaks16615035) September 27, 2024
No Match Yet For Kuldeep Yadav At Kanpur, His Wait Gets Longer To Debut At Home ???? pic.twitter.com/SuQVcwSDj6
— Vaibhav Bhola ???????? (@VibhuBhola) September 27, 2024
Unless they are aiming to rotate and start with some new guys vs Bangladesh, doesn't make sense to not play Yash Dayal and Kuldeep Yadav. It's less about resting Bumrah and others but more about this being the last chance to test players in a big game before Australia. https://t.co/Rpf8WKNMq3
— Rudransh Khurana (@rudraaaansh) September 27, 2024
প্রসঙ্গত, বৃষ্টির কারণে কানপুর টেস্ট শুরু হতে কিছুটা সময় লাগে। সকাল ১০টায় টস করা হয়। টস জিতে রোহিত শর্মা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বললেন, 'এই ম্যাচের কন্ডিশন একটা বড় ভূমিকা পালন করবে। উইকেটের উপরের দিকটা খানিকটা নরম রয়েছে। এই কন্ডিশনের ফায়দা তোলার পরামর্শ দেব দলের তিনজন সিমারকে। কীভাবে এই ম্যাচটা জিততে হবে, তা নিয়ে দলের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। ভারতীয় ক্রিকেট দলে কোনও পরিবর্তন হয়নি।'