Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কুলদীপের পাঁচ উইকেট, ২৪৮ রানে শেষ ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস

জায়ডেন সিয়ালেসকে ফিরিয়ে ২৪৮ রানে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ করে দেন কুলদীপ। প্রথম ইনিংসে ভারত এগিয়ে ২৭০ রানে। 

কুলদীপের পাঁচ উইকেট, ২৪৮ রানে শেষ ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস

টিম ইন্ডিয়া

সৌম্য বাগচী

শেষ আপডেট: 12 October 2025 13:09

দ্য ওয়াল ব্যুরো: ভারত-ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) মধ্যে প্রথম টেস্ট শেষ হয়েছিল মাত্র আড়াই দিনে। টিম ইন্ডিয়া জিতেছিল ইনিংস ও ৪০ রানে। তবে দ্বিতীয় টেস্টে শুভমান গিল ব্রিগেড চালকের আসনে থাকলেও, ওয়েস্ট ইন্ডিজ অন্তত লড়াইটা দিচ্ছে। যদিও তাদের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৪৮ রানে। এদিনের চারটি-সহ প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ক্যারিবিয়ান ব্যাটিংকে ভাঙলেন কুলদীপ যাদব।

শনিবার ১৪০ রানে ৪ উইকেটে হারিয়ে দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এদিন লাঞ্চের আগেই তাদের আরও চার উইকেটের পতন হয়েছে। আট উইকেট হারিয়ে ২১৭ রান করে মধ্যাহ্নভোজনে গিয়েছিল তারা। তবে লাঞ্চ থেকে ফিরেই আরও একটি উইকেট হারায় ক্যারিবিয়ানরা।

লাঞ্চের আগে ওয়েস্ট ইন্ডিজ এদিন ২৯ ওভারে চার উইকেট হারিয়ে ৭৭ রান করেছে। 

তৃতীয় দিনের শুরুতেই পঞ্চম উইকেট খুইয়ে ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ কুলদীপ যাদবের স্পিনের নাগাল না পেয়ে ৩৬ রান করে ক্লিন বোল্ড হন। ওয়েস্ট ইন্ডিজের ষষ্ঠ উইকেট পড়ে ১৬৩ রানে। কুলদীপ ২১ রানে টেভিন ইমলাচকে এলবিডব্লিউ আউট করেন। এটি ছিল কুলদীপের তৃতীয় উইকেট। 

১৭৪ রানে সপ্তম উইকেটের পতন হয় ক্যারিবিয়নদের। কুলীদেপর ফাঁদে পড়ে জাস্টিন গ্রিভস এলবিডব্লিউ হন মাত্র ১৮ রান করে। ওয়েস্ট ইন্ডিজের অষ্টম উইকেট ১৭৫ রানে পড়ে। এরপর সিরাজ জোমেল ওয়ারিকানকে (১) ক্লিন বোল্ড করেন।

অষ্টম জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জোমেল ওয়ারিকান ও অ্যান্ডরসন ফিলিপ। খ্যারি পিয়েরকে (২৩) আউট করে ২৬ রানের জুটি ভাঙেন জসপ্রীত বুমরাহ। এরপর জায়ডেন সিয়ালেসকে ফিরিয়ে ২৪৮ রানে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ করে দেন কুলদীপ। প্রথম ইনিংসে ভারত এগিয়ে ২৭০ রানে। 


```