
কলকাতা নাইট রাইডার্সে অজিঙ্কা রাহানে
শেষ আপডেট: 25 November 2024 22:22
দ্য ওয়াল ব্যুরো: পড়ন্তবেলায় মোক্ষম চাল কেকেআর ব্রিগেডের। আইপিএল নিলামে ঘর ওয়াপসি হল অজিঙ্কা রাহানের। কলকাতা নাইট রাইডার্স তাঁর জন্য প্রথমে কোনও আগ্রহ না দেখালেও, পরবর্তীকালে তাঁকে দলে টেনে নেয়। এই নিলামে রাহানের বেস প্রাইস ছিল দেড় কোটি টাকা। তাঁকে ওই টাকাতেই ঘরে ফেরানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালে অজিঙ্কা রাহানেকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেইসময় তাঁকে ওপেনারও করা হয়। কিন্তু, আইপিএল টুর্নামেন্টে তিনি খুব একটা ভাল পারফরম্য়ান্স করতে পারেননি। খেলেছিলেন মাত্র সাতটি ম্য়াচ। ১৯ ব্যাটিং গড়ে মাত্র ১৩৩ রান করেছিলেন।
মজার ব্যাপার, ২০২২ সালে আয়োজিত আইপিএল নিলামেও এই একই দৃশ্য দেখতে পাওয়া যায়। প্রথম রাউন্ডে কেকেআর তাঁকে না নিলেও, দ্বিতীয় রাউন্ডে তাঁর জন্য দর হেঁকেছিল। কিন্তু, ফ্র্যাঞ্চাইজির সেই মর্যাদা তিনি দিতে পারেননি। এবারও কি তাঁকেই ওপেনারের পদে বসাতে চলেছে নাইট ম্যানেজমেন্ট? সেই উত্তর অবশ্য সময়ই দেবে।
ভেঙ্কটেশ আইয়ার, অনরিক নোর্খিয়া, কুইন্টন ডি কক, অঙ্গকৃশ রঘুবংশী, স্পেনসার জনসন, মইন আলি, রহমানউল্লাহ গুরবাজ, বৈভব অরোরা, অজিঙ্কা রাহানে, রোভম্যান পাওয়েল, উমরান মালিক, মণীশ পাণ্ডে, অনুকূল রায়, লুভিন্থ শিশোদিয়া, মায়াঙ্ক মার্কণ্ডে, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, হর্ষিত রানা, রমনদীপ সিং।