Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেমন হতে পারে KKR ব্রিগেডের প্রথম একাদশ? দেখে নিন

কেমন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ, আসুন দেখে নেওয়া যাক।

কেমন হতে পারে KKR ব্রিগেডের প্রথম একাদশ? দেখে নিন

কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান

শেষ আপডেট: 25 November 2024 23:08

দ্য ওয়াল ব্যুরো : ইতিমধ্য়ে নিজেদের সংসার গুছিয়ে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। ইতিপূর্বে তারা ৬৯ কোটি টাকার বিনিময়ে মোট ৬ ক্রিকেটারকে রিটেন করেছিল। আর সেকারণে মেগা নিলামে কেকেআর ব্রিগেডকে মোট ৫১ কোটি টাকা নিয়ে নামতে হয়েছিল। মোটের উপর কলকাতার স্কোয়াডে যে ভারসাম্য রয়েছে, তা বলা যেতেই পারে।

প্রসঙ্গত, ২০২৪ সালে ১০ বছর পর কলকাতা নাইট রাইডার্স খেতাব জয় করেছে। ইতিপূর্বে, ২০১২ এবং ২০১৪ সালে তারা ট্রফি জয় করেছিল। কিন্তু, গত মরশুমে দলের অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার এবং মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। তাঁরা কেউই এবারের স্কোয়াডে নেই। ইতিমধ্য়ে ডোয়েন ব্রাভোকে দলের নতুন মেন্টর করে নিয়ে আসা হয়েছে। আশা করা হচ্ছে, ভেঙ্কটেশ আইয়ারের হাতে তুলে দেওয়া হবে দলের অধিনায়কত্ব। ফলে গতবারের তুলনায় এবার যে দলগঠণে বিস্তর ফারাক আসবে, তা আগেই ধারণা করা হয়েছিল। 

মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের পর কলকাতা নাইট রাইডার্সই আইপিএল টুর্নামেন্টে সবথেকে সফল দল। কলকাতা যে তিনবার আইপিএল খেতাব জিতেছে, প্রতিবারই দলের সঙ্গে ছিলেন সুনীল নারিন। সেকারণে এবারও তাঁকে রিটেন করা হয়েছে। আসুন, এক নজরে দেখে নিই যে এবার কেমন দল গঠণ করল নাইট ব্রিগেড। 

কলকাতা নাইট রাইডার্সের ফুল স্কোয়াড :

ভেঙ্কটেশ আইয়ার, অনরিক নোর্খিয়া, কুইন্টন ডি কক, অঙ্গকৃশ রঘুবংশী, স্পেনসার জনসন, মইন আলি, রহমানউল্লাহ গুরবাজ, বৈভব অরোরা, অজিঙ্কা রাহানে, রোভম্যান পাওয়েল, উমরান মালিক, মণীশ পাণ্ডে, অনুকূল রায়, লুভিন্থ শিশোদিয়া, মায়াঙ্ক মার্কণ্ডে, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, হর্ষিত রানা, রমনদীপ সিং।

কেমন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ :

সুনীল নারিন, কুইন্টন ডি'কক, ভেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃশ রঘুবংশী, আন্দ্রে রাসেল / মইন আলি, রিঙ্কু সিংহ, রমনদীপ সিংহ, অনরিক নোর্খিয়া / স্পেনসার জনসন, হর্ষিত রানা, উমরান মালিক, বরুণ চক্রবর্তী।


```