Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিরে সংক্রান্তি, কোন কোন ক্রিকেটারকে রিটেন করছে কলকাতা নাইট রাইডার্স?

এই বছর কেকেআর ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয়লাভ করেছে।

শিরে সংক্রান্তি, কোন কোন ক্রিকেটারকে রিটেন করছে কলকাতা নাইট রাইডার্স?

খেতাব জয়ের পর কলকাতা নাইট রাইডার্সের উচ্ছ্বাস

শেষ আপডেট: 31 October 2024 14:07

দ্য ওয়াল ব্যুরো: ডিফেন্ডিং আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তাদের রিটেনশন তালিকা চূড়ান্ত করে ফেলেছে। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে তারা কোন কোন ক্রিকেটারকে ধরে রাখতে চায় সেই তালিকা আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল পাঁচটায় এই তালিকা প্রকাশ করা হবে।

২০২৫ আইপিএল টুর্নামেন্ট শুরুর আগে মেগা অকশনের আয়োজন করা হবে। তবে এই নিলাম অনুষ্ঠানের আগে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি ৬ জন করে ক্রিকেটার রিটেন করতে পারবে। সেক্ষেত্রে সরাসরি রিটেনশন কিংবা আরটিএম কার্ড ব্যবহার করা হতে পারে।

এই ৬ জনের মধ্যে একটি ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক পাঁচজন ক্যাপড এবং দুজন আনক্যাপড ক্রিকেটারকে রিটেন করতে পারবে। পাঁচজন ক্যাপড ক্রিকেটার যথাক্রমে ১৮ কোটি, ১৪ কোটি, ১১ কোটি, ১৮ কোটি এবং ১৪ কোটি টাকা পাবে। অর্থাৎ ৭৫ কোটি টাকার বেশি তারা খরচ করতে পারবে না।

আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। তারা মোট তিনবার এই খেতাব জয় করেছে। চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের পর তৃতীয় সর্বাধিক সফল ফ্র্যাঞ্চাইজি হল কলকাতা।

এই বছর কেকেআর ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয়লাভ করেছে। হেরেছে তিনটে ম্য়াচে। বৃষ্টির কারণে দুটো ম্য়াচ ভেস্তে গিয়েছিল। ২০ পয়েন্ট সংগ্রহ করে তারা গ্রুপ পর্বে শীর্ষস্থান দখল করে। এরপর প্রথম কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ট্রফি জয় করে।

দেখে নিন কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য রিটেনশন তালিকা (ইএসপিএন ক্রিকইনফো-র প্রতিবেদন অনুসারে)

১. সুনীল নারিন
২. রিঙ্কু সিং
৩. বরুণ চক্রবর্তী
৪. হর্ষিত রানা (আনক্যাপড)
৫. রমনদীপ সিং (আনক্যাপড)


```