Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছিলেন দলের ক্যাপ্টেন, নিলামে নীতিশের দিকে ফিরেও তাকাল না কেকেআর

ইতিমধ্যে আটজন ক্রিকেটারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

ছিলেন দলের ক্যাপ্টেন, নিলামে নীতিশের দিকে ফিরেও তাকাল না কেকেআর

কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক নীতিশ রানা

শেষ আপডেট: 25 November 2024 16:30

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল মেগা অকশন শুরু হতেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। রবিবার (২৪ নভেম্বর) থেকেই জল্পনা চলছিল, কলকাতা নাইট রাইডার্সে নীতিশ রানার ঘর ওয়াপসি হবে কি না। অনেকে আশা করেছিলেন, হয়ত বা হতেও পারে। কিন্তু, সোমবার নাইট টেবিল থেকে নীতিশের জন্য একবারও বিড পর্যন্ত করা হল না।

ইতিপূর্বে, শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছিলেন নীতিশ রানা। কিন্তু, সম্প্রতি কেকেআর ম্য়ানেজমেন্ট তাঁকে রিলিজ করার সিদ্ধান্ত নেয়। নীতিশের হয়ে দর হাঁকতে শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। তারপর এই মিডল অর্ডার ব্যাটারের জন্য আসরে নামে রাজস্থান রয়্যালস।

দর যখন ২.৪০ কোটিতে ওঠে, তখন লড়াইয়ে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। তারা এই ভারতীয় ক্রিকেটারকে দলে নেওয়ার ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখাতে শুরু করে। ইতিমধ্যে ৩ কোটির পর হাত তুলে নেয় চেন্নাই। অবশেষে ৪.২০ কোটি টাকায় নীতিশ রানাকে দলে নিল রাজস্থান রয়্যালস।

ইতিমধ্যে আটজন ক্রিকেটারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাঁরা হলেন ভেঙ্কটেশ আইয়ার, অনরিক নোর্খিয়া, কুইন্টন ডি কক, অঙ্গকৃশ রঘুবংশী, রহমানউল্লাহ গুরবাজ, বৈভব অরোরা, রোভম্যান পাওয়েল এবং মায়াঙ্ক মার্কণ্ডে।

এরমধ্যে ভেঙ্কটেশের জন্য়ই সবথেকে বেশি টাকা (২৩.৭৫ কোটি) খরচ করা হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের মানিব্যাগে আপাতত ৮ কোটি ৫৫ লাখ টাকা রয়েছে। বাকি টাকা দিয়ে কোন কোন ক্রিকেটারকে দলে নেয়, সেটাই এখন দেখার।


```