Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

টেস্ট থেকে অবসরের ইচ্ছেপ্রকাশ বিরাটের, ইংল্যান্ড সফরের আগে বেসামাল বিসিসিআই

বুধবার টেস্ট ক্রিকেটকে (Test Cricket) আলবিদা জানিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। দু'দিন বাদে লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ইচ্ছেপ্রকাশ করলেন বিরাট কোহলি (Virat Kohli Retirement)।

টেস্ট থেকে অবসরের ইচ্ছেপ্রকাশ বিরাটের, ইংল্যান্ড সফরের আগে বেসামাল বিসিসিআই

বিরাট কোহলি।

শেষ আপডেট: 10 May 2025 08:58

দ্য ওয়াল ব্যুরো: বুধবার টেস্ট ক্রিকেটকে (Test Cricket) আলবিদা জানিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। দু'দিন বাদে লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ইচ্ছেপ্রকাশ করলেন বিরাট কোহলি (Virat Kohli Retirement)। একটি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, অবসরের বিষয়টি নাকি ইতিমধ্যে বিসিসিআইকে (BCCI) জানিয়েও দিয়েছেন তিনি। বোর্ডের কর্তারা এই আচমকা সিদ্ধান্তে কার্যত হতভম্ব। বিরাটকে ফের একবার ভেবে দেখবার আর্জিও জানানো হয়েছে। তাঁদের আবেদনের প্রেক্ষিতে কোহলির কী জবাব, সেটা এখনও পরিষ্কার নয়।

উল্লেখ্য, আগামী জুন মাসেই ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল৷ খেলবে পাঁচটি টেস্ট। সিরিজের দল ঘোষণা করা হবে সামনের সপ্তাহে। রোহিত ইতিমধ্যে অবসর নিয়েছেন। এবার বিরাটও সরে দাঁড়ালে টিম ইন্ডিয়া ময়দানের লড়াই শুরুর আগেই যথেষ্ট ব্যাকফুটে থাকবে।  

প্রসঙ্গত, ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে হোয়াইটওয়াশ হওয়া এবং তারপর অস্ট্রেলিয়া সফরে হতাশাজনক পরাজয়ের জেরে বিরাট ও রোহিত কাঠগড়ায় দাঁড়ান। লাগাতার ও দীর্ঘমেয়াদি অফ ফর্মের জেরে রোহিতকে আলাদা করে টার্গেট করা হয়। বিরাটকে নিয়েও সমালোচনার কমতি ছিল না। কিন্তু সমালোচক মহলে ততটা উচ্চকিত স্বর শোনা যায়নি। বোর্ডও বিরাটের দলে থাকা-না থাকা নিয়ে কোনও আলোচনা করেনি, পদক্ষেপও নেয়নি। এমনকি বেশ কিছু সূত্র থেকে এমনও খবর আসতে থাকে যে, রোহিত-পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে নাকি বিরাটকেই বেছে নিতে চাইছে নির্বাচকমণ্ডলী। এই পরিস্থিতিতে টেস্টকে বিদায় জানানোর ইচ্ছেপ্রকাশ বিসিসিআইকের কাছে বিস্ময়কর ঠেকেছে। বোর্ডের শীর্ষ অধিকর্তারা নাকি কোহলিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনারও আর্জি জানিয়েছেন৷ 

অন্যদিকে বিরাটের ঘনিষ্ঠ মহলের দাবি, অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার ট্রফির পরেই নাকি অবসর নিয়ে চিন্তাভাবনা চলছিল। ওই সিরিজে পার্থে সেঞ্চুরি ছাড়া কিং কোহলির তেমন কোনও উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই৷ সেই নিয়ে সমালোচনাও শুনতে হয়। তার জেরেই নাকি এই সিদ্ধান্ত৷ কিন্তু একই সপ্তাহে প্রায় রোহিতের সঙ্গেই কেন তিনি টেস্ট থেকে অবসর নিতে চাইছেন, এই নিয়ে ইতিমধ্যে ক্রিকেট বিশেষজ্ঞ ও বিরাট অনুরাগীদের মনে জল্পনা দানা বাঁধতে শুরু করেছে। চর্চাটা জটিল হচ্ছে। তার কারণ, বুধবার রোহিতের অবসর ঘোষণার কিছুক্ষণ আগেই চাউর হয় ইংল্যান্ড সিরিজে দল থেকে নাকি বাদ দেওয়া হতে পারে রোহিতকে। তারপরই তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান। বিরাট এই নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু না জানালেও দল ঘোষণার আগে কার্যত আতান্তরে বিসিসিআই৷


```