1.jpg)
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা
শেষ আপডেট: 5 December 2024 13:26
দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া অ্যাডিলেড টেস্ট ম্যাচ। এই ম্যাচ শুরুর আগে একটি সাংবাদিক বৈঠক করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচে যশস্বী জয়সওয়ালের সঙ্গে কে ওপেন করতে নামবেন, সেকথাও স্পষ্ট জানিয়ে দিলেন তিনি।
প্রসঙ্গত, চলতি বর্ডার গাভাসকার ট্রফিতে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছিল। এই সিরিজের প্রথম ম্যাচটা পারথে আয়োজন করা হয়েছিল। টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। এই ম্যাচে ভারত ২৯৫ রানে জেতার পাশাপাশি সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
তবে এই ম্যাচে খেললেনি রোহিত শর্মা। দ্বিতীয় সন্তান জন্মগ্রহণের কারণে ছুটি নিয়েছিলেন তিনি। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলের ওপেনার হিসেবে যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেন কেএল রাহুল। দ্বিতীয় ইনিংসে তিনি ৭৭ রানের একটা দুরন্ত ইনিংস উপহার দেন টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছিল, অ্যাডিলেড টেস্টে রোহিত এবং রাহুলের মধ্যে কে ওপেন করবেন?
বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করতে এসে রোহিত শর্মা বললেন, 'হ্যাঁ, রাহুলই ওপেন করবে। আমি মিডল অর্ডারের কোথাও ব্যাট করতে নামব।'
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, রোহিতের এই সিদ্ধান্ত যথেষ্ট সাহসী। কেএল রাহুলের জন্য তিনি নিজের জায়গাটা কার্যত ছেড়ে দেন। প্রসঙ্গত, পারথ টেস্টে রাহুল এবং যশস্বীর মধ্যে ২০১ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল।
২০১৯ সাল থেকে টেস্ট ক্রিকেটে ওপেন করছেন বিরাট রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেট দলের তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রী এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এরপরই রোহিতের কেরিয়ারের মোড় ঘুরে যায় এবং ধারাবাহিকভাবে তিনি লাল বলের ক্রিকেটে ভাল পারফরম্য়ান্স করতে থাকেন।
এরপর থেকে রোহিত শর্মা ৪২ টেস্ট ম্যাচে মোট ৩,০০০ রান করলেন। ৪৪-এর ব্যাটিং গড়ে তিনি মোট ৯ শতরান করেছেন।
রোহিত বললেন, 'প্রথম টেস্ট ম্যাচ চলার সময় সদ্যোজাতকে কোলে নিয়ে আমি বাড়িতে বসে ছিলাম। কেএল রাহুলের ব্যাটিং আমি দেখেছি। এককথায় অসাধারণ। আমার মতে, এই মুহূর্তে ব্যাটিং অর্ডার পরিবর্তন করার কোনও দরকার নেই। ভবিষ্যতে আবার অন্যকিছু ভাবা যাবে। সেই ব্যাপারে এখন কিছু বলতে পারব না।'