Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আদৌ ছিলেন আউট! ভুল আম্পায়ারিংয়ের শিকার হলেন রাহুল?

তৃতীয় আম্পায়ার শেষপর্যন্ত আউট দেওয়ারই সিদ্ধান্ত জানান।

আদৌ ছিলেন আউট! ভুল আম্পায়ারিংয়ের শিকার হলেন রাহুল?

বিতর্কিত আউটের শিকার হলেন কেএল রাহুল

শেষ আপডেট: 22 November 2024 10:25

দ্য ওয়াল ব্যুরো: পারথ টেস্টের প্রথম দিনই টিম ইন্ডিয়ার ভিত বেশ নরম হয়ে গিয়েছে। লাঞ্চ ব্রেক পর্যন্ত ভারত মাত্র ৫১ রানে হারিয়েছে ৪ উইকেট। আউট হয়েছেন যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাডিক্কল এবং বিরাট কোহলি। তবে কেএল রাহুলকে প্যাভিলিয়নে ফিরতে হলেও তিনি আউট ছিলেন কি না, তা নিয়ে ইতিমধ্যে বিতর্কের ঝড় উঠতে শুরু করেছে।

লাঞ্চ ব্রেকের একটু আগেই ২২.২ ওভারে মিচেল স্টার্ক রাহুলের উইকেট শিকার করেন। প্রথমে ফিল্ড আম্পায়ার আউট দিতে চাননি। কিন্তু, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সেই সিদ্ধান্ত একেবারে পছন্দ হয়নি। তারা রিভিউয়ের আবেদন করে।

এই পরিস্থিতিতে সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের কাছে যায়। স্নিকোমিটারে একাধিক কাঁটা দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু, বলটা রাহুলের ব্যাটে লেগেছে না প্যাডে, তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। অনেকে আবার দাবি করছেন, ব্যাট যদি প্যাডে লাগে, সেক্ষেত্রেও প্রতিক্রিয়া জানায় স্নিকোমিটার। তবে তৃতীয় আম্পায়ার শেষপর্যন্ত আউট দেওয়ারই সিদ্ধান্ত জানান। এই সিদ্ধান্তে অবশ্য রাহুল একেবারেই খুশি হতে পারেননি।

দেখে নিন ভিডিও:

এই ম্যাচে টিম ইন্ডিয়া টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু, ভারতের টপ অর্ডার ব্যর্থ হয়ে ইতিমধ্যে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। যশস্বী জয়সওয়াল এবং দেবদত্ত পাডিক্কল তো রানের খাতাই খুলতে পারলেন না। আর বিরাট কোহলি মাত্র ৫ রান করে ফিরে যান। এই পরিস্থিতিতে রাহুল যদি ক্রিজে থাকতেন, তাহলে টিম ইন্ডিয়ার আশা কিছুটা হলেও বেঁচে থাকত। কিন্তু, তাঁকেও শেষপর্যন্ত ৭৪ বলে ২৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে হল। এই পরিস্থিতিতে ঋষভ পন্থ (১০) এবং ধ্রুব জুরেল (৪) ভারতীয় ক্রিকেট দলের হাল কতটা শক্ত হাতে ধরতে পারেন, সেটাই আপাতত দেখার।


```