Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

'জানি, কিন্তু বলব না!' ভরা বৈঠকে মজা করে সাংবাদিকের ক্লাস নিলেন কেএল রাহুল

পারথ টেস্টের জোড়া ইনিংসেই রাহুলকে বেশ ছন্দে দেখা গিয়েছিল।

'জানি, কিন্তু বলব না!' ভরা বৈঠকে মজা করে সাংবাদিকের ক্লাস নিলেন কেএল রাহুল

ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল

শেষ আপডেট: 4 December 2024 14:42

দ্য ওয়াল ব্যুরো : ২০২৪-২৫ বর্ডার-গাভাসকার ট্রফির শুরুটা বেশ ভালই করেছে ভারতীয় ক্রিকেট দল। পারথে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচ জয়ের পর টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে। এবার তারা দ্বিতীয় টেস্ট ম্য়াচের প্রস্তুতি শুরু করে দিয়েছে। 

দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের ওপেনিং জুটি কেমন হবে, তা নিয়ে ইতিমধ্যে ঘুম উড়েছে অধিনায়ক রোহিত শর্মার। তিনি নিজে ওপেন করতে নামবেন, না কেএল রাহুলকে পাঠাবেন, তা নিয়ে ক্রমশ পরিস্থিতি জটিল হতে শুরু করেছে।

প্রসঙ্গত, পারথ টেস্ট ম্য়াচে পারিবারিক কারণে খেলতে পারেননি রোহিত শর্মা। সেইসময় তিনি সদ্য দ্বিতীয় সন্তানের বাবা হয়েছিলেন। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন জসপ্রীত বুমরাহ। পাশাপাশি যশস্বী জয়সওয়ালের সঙ্গে ইনিংস ওপেন করেছিলেন কেএল রাহুল।

পারথ টেস্টের জোড়া ইনিংসেই রাহুলকে বেশ ছন্দে দেখা গিয়েছিল। দ্বিতীয় টেস্টে টিম ইন্ডিয়ায় কামব্যাক করেছেন রোহিত শর্মা। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার 
টেনশন ইতিমধ্যে বাড়তে শুরু করেছেন। যশস্বীর সঙ্গে কে ওপেন করতে নামবেন, তা নিয়েও শুরু হয়েছে একাধিক জল্পনা। কেএল রাহুলকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বেশ মজাদার একটি উত্তর দেন।

পারথ টেস্টের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ১৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল। কিন্তু, ওপেন করতে নেমে কেএল রাহুলের ব্যাট থেকে ৭৬ বলে ২৪ রানের সাদামাটা ইনিংস বেরিয়ে আসে। কিন্তু, দ্বিতীয় ইনিংসে তিনি ১৭৬ বলে ৭৭ রান করেছেন তিনি। যদিও রোহিতের প্রত্যাবর্তনের পর রাহুলের ব্যাটিং পজিশন বদলাতে পারে বলে মনে করা হচ্ছে। 

সাংবাদিক বৈঠকে রাহুলকে প্রশ্ন করা হয় যে দ্বিতীয় টেস্ট ম্য়াচে তাঁর ব্যাটিং পজিশন কী হবে। এর জবাবে টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটার বললেন, 'আমাকে ইতিমধ্যে এই ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এও বলে দেওয়া হয়েছে যে আপনার সঙ্গে যেন শেয়ার না করি। এই উত্তর জানতে হলে আপনাকে টেস্ট ম্য়াচের প্রথম দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। নাহলে আপনি অধিনায়ককে (রোহিত শর্মা) ফোন করে নিতে পারেন।'

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম টেস্ট ম্য়াচে জয়ের পর ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশে বিরুদ্ধে ক্যানবেরায় একটি ২ দিনের প্রস্তুতি ম্য়াচ খেলেছিল। এই ম্য়াচেও যশস্বীর সঙ্গে রাহুলকেই ওপেন করতে দেখা গিয়েছিল।


```