Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাগ্যের পরিহাস না অন্য কিছু, রাহুলের আউট দেখে অবাক নেটপাড়া! ভাইরাল ভিডিও

এই ম্যাচেরই প্রথম ইনিংসে তিনি মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন।

ভাগ্যের পরিহাস না অন্য কিছু, রাহুলের আউট দেখে অবাক নেটপাড়া! ভাইরাল ভিডিও

ক্লিন বোল্ড হলেন কে এল রাহুল

শেষ আপডেট: 8 November 2024 16:20

দ্য ওয়াল ব্যুরো: ব্যাট হাতে আরও একবার ব্যর্থ হলেন ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে খেলতে নেমেছেন। বর্ডার-গাভাসকার সিরিজের আগে টিম ইন্ডিয়ার এই ব্যাটার যে নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে রাহুলের সামনে এটাই ছিল শেষ সুযোগ। কিন্তু, এবারও তিনি প্রত্যাশা পূরণ করতে পারলেন না। পাশাপাশি দ্বিতীয় ইনিংসে তিনি যেভাবে আউট হলেন, তা দেখে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে হাসাহাসি শুরু হয়ে গিয়েছে। অনেকে আবার এটাকে ভাগ্যের পরিহাস বলেও উল্লেখ করছেন। ভিডিওটি দেখলে আপনারাও অবাক হবেন।

দেখে নিন সেই ভিডিও:

অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন কেএল রাহুল। এই ইনিংসে তিনি ৪৪ বল খেলে মাত্র ১০ রান করেন। এরমধ্যে তিনি একটাও বাউন্ডারি হাঁকাননি। ছক্কার কথা তো নাহয় ছেড়েই দিন! যেভাবে রাহুল ক্লিন বোল্ড হলেন, তেমন দৃশ্য সচরাচর দেখতে পাওয়া যায় না। বলটা তাঁর দু'পায়ের ফাঁক দিলে গলে স্টাম্পে আঘাত করে। এই পরিস্থিতিতে রাহুলের কার্যত কিছুই করার ছিল না। 

তবে এটাই প্রথমবার নয় যে ব্যাট হাতে রাহুল ব্যর্থ হলেন। এই ম্যাচেরই প্রথম ইনিংসে তিনি মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। একটাই বাউন্ডারির দৌলতে এই চারটে রান করেছিলেন তিনি। 

আগামী ২২ নভেম্বর থেকে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজিত হবে। এই সিরিজে টিম ইন্ডিয়ার স্কোয়াডে রাহুলকে রাখা হয়েছে। বাকি দল অস্ট্রেলিয়ার পরে এলেও রাহুলকে আগেভাগে পাঠিয়ে দেওয়া হয়। যাতে তিনি নিজের প্রস্তুতি সারতে পারেন। কিন্তু, এর কোনও সুফল এখনও পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। কারণ অস্ট্রেলিয়ার বোলারদের সামনে তো রাহুল ঠিক করে দাঁড়াতেই পারছেন না। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে তাঁকে সুযোগ দেওয়া হয় কি না, সেটাই আপাতত দেখার।


```