Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ফের ব্যর্থ রাহুল, আদৌ টেস্ট দলের যোগ্য? উঠছে প্রশ্ন

কে এল রাহুলকে টেস্ট স্কোয়াডে রেখে টিম ম্যানেজমেন্ট একেবারে ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছেন, দাবি সমর্থকদের।

ফের ব্যর্থ রাহুল, আদৌ টেস্ট দলের যোগ্য? উঠছে প্রশ্ন

ভারতীয় ক্রিকেট দলের ব্যাটার কে এল রাহুল

শেষ আপডেট: 19 September 2024 15:23

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট স্কোয়াডে আদৌ কে এল রাহুলের কোনও জায়গা হওয়া উচিত? চেন্নাই টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেট সমর্থকরাই এমন প্রশ্ন তুলতে শুরু করেছেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কেএল রাহুল মাত্র ১৬ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন।

বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অফ স্পিনার মেহদি হাসান মিরাজের বলে আউট হয়ে যান রাহুল। শর্ট লেগে একটি অনবদ্য ক্যাচ ধরলেন জাকির হাসান। তবে এই ম্যাচে রাহুলের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। কেউ কেউ তো আবার বলতে শুরু করেছেন যে রাহুলের মধ্যে রানের খিদেটাই দেখতে পাওয়া যাচ্ছে না।

প্রসঙ্গত, এই ইনিংসে রাহুল টিম ইন্ডিয়ার ওপেনার যশস্বী জয়সওয়ালের সঙ্গে ৪৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। যদিও যশস্বী তাঁর পঞ্চম টেস্ট হাফ সেঞ্চুরিটা চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে করে ফেললেন।

দ্বিতীয় সেশনের শুরুতেই ঋষভ পন্থের উইকেট হারায় টিম ইন্ডিয়া। এরপর থেকেই ভারতের রান রেট পড়তে শুরু করে। এই পরিস্থিতিতে রাহুল শুধুমাত্র নিজের উইকেট বাঁচানোর চেষ্টাই করে গেলেন। আর বাংলাদেশি বোলাররা সুযোগের সদ্ব্যবহার করে ভারতীয় ব্যাটারদের উপর চাপ তৈরি করেন।

এমন দৃশ্য দেখার পরই ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ দাবি করতে শুরু করেন, কে এল রাহুলকে টেস্ট স্কোয়াডে রেখে টিম ম্যানেজমেন্ট একেবারে ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাঁদের কথায়, রাহুলের পরিবর্তে যদি সরফরাজ খানকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে রাখা হত, তাহলে বোধহয় কিছুটা হলেও লাভ হত। চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় সরফরাজের।

ওই সিরিজের অধিকাংশ সময়ই কে এল রাহুলকে পায়নি ভারতীয় ক্রিকেট দল। কারণ চোটের কারণে বেঙ্গালুরুর এই ব্যাটার সিরিজের বাইরে ছিলেন। যদিও লাল বলের ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তন একেবারে সুখকর হল না। এই পরিস্থিতিতে পরের টেস্ট ম্যাচে যদি সরফরাজকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দেখা যায়, তাহলে আশ্চর্য্যের কিছু থাকবে না। 

উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত ওই সিরিজে সরফরাজ খান তিনটে টেস্ট ম্যাচে মোট ২০০ রান করেছিলেন। ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়ার পর শেষপর্যন্ত জাতীয় ক্রিকেট দলের দরজা তাঁর সামনে খুলে যায়। তবে এই ম্যাচে সরফরাজকে ১৬ সদস্যের স্কোয়াডে রাখা হলেও, প্রথম একাদশে তাঁকে সুযোগ দেওয়া হয়নি।


```