Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রথম টেস্টে রোহিতের 'বিকল্প' রাহুল? পরিসংখ্যান দেখে হতাশ সমর্থকরা

টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাপার কেএল রাহুলকে আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফির জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াডে রাখা হয়েছে।

প্রথম টেস্টে রোহিতের 'বিকল্প' রাহুল? পরিসংখ্যান দেখে হতাশ সমর্থকরা

রোহিত শর্মা এবং কেএল রাহুল

শেষ আপডেট: 7 November 2024 15:28

দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে ৩-০ ব্যবধানে হেরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই পরিস্থিতিতে বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম ম্য়াচে রোহিত শর্মার অনুপস্থিতি টিম ইন্ডিয়ার চিন্তা অনেকটাই বাড়িয়ে দেবে। জানা গিয়েছে, ব্যক্তিগত কারণে ২২ নভেম্বর থেকে শুরু হওয়া পারথ টেস্ট ম্য়াচে খেলতে পারবেন না রোহিত শর্মা।

এই পরিস্থিতিতে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট যশস্বী জয়সওয়ালের ওপেনিং সতীর্থ খোঁজা শুরু করে দিয়েছে। অনেকেই আশা করেছিলেন যে পারথ টেস্টে রোহিত শর্মার পরিবর্তে ওপেন করতে পারেন কেএল রাহুল। কারণ বিদেশের মাটিতে অভিমণ্যু ঈশ্বরণের থেকে তাঁর অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে।

ইতিমধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট শতরান করেছেন রাহুল। অস্ট্রেলিয়ার মাটিতে কেরিয়ারের প্রথম শতরান করা সত্ত্বেও অজিভূমে তাঁর ব্যাটিং গড় মাত্র ২০.৭৭। অস্ট্রেলিয়ার মাটিতে গত ৫ টেস্ট ম্য়াচে তিনি ১৮৭ রান করেছেন। যদি সেঞ্চুরিটা সরিয়ে রাখা যায়, তাহলে ৮ ইনিংসে তিনি মাত্র ৭৭ রানই করেছেন।

টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাপার কেএল রাহুলকে আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফির জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াডে রাখা হয়েছে। অস্ট্রেলিয়ার উইকেটের চরিত্র বোঝার জন্য তাঁকে ভারতীয় এ দলে রাখা হয়েছে। কিন্তু, দ্বিতীয় ম্য়াচে রাহুল একেবারে ফ্লপ হয়ে যান। ৪ বলে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। এরপরই টিম ইন্ডিয়ার টেনশন বাড়তে শুরু করেছে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচের পরই টিম ইন্ডিয়ার প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল রাহুলকে। তাঁর জায়গায় সরফরাজ খানকে দলে নেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের পর বর্ডার-গাভাসকার ট্রফিতে ধ্রুব জুরেলকেও ভারতীয় ক্রিকেট স্কোয়াডে রাখা হয়েছে। এই পরিস্থিতি পারথ টেস্টে রাহুল আদৌ সুযোগ পাবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


```