Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২ বার বাঁচলেন রাহুল, রাখতে পারবেন রোহিতের ভরসা?

তবে অষ্টম ওভারে ২ বার আউট হতে হতে বাঁচলেন রাহুল।

২ বার বাঁচলেন রাহুল, রাখতে পারবেন রোহিতের ভরসা?

রাহুলের ব্যাটিং নিয়ে একাধিক প্রশ্ন

শেষ আপডেট: 6 December 2024 10:33

দ্য ওয়াল ব্যুরো : পারথ টেস্টে কেএল রাহুলের ব্যাটিংয়ে যে আত্মবিশ্বাস দেখা গিয়েছিল, অ্যাডিলেডে কিন্তু তার ছিটেফোঁটাও দেখতে পাওয়া যাচ্ছে না। ১০ ওভার শেষে টিম ইন্ডিয়া ৩০ রানে এক উইকেট হারিয়েছে। আর কেএল রাহুল ৩২ বলে ৯ রান করেছেন।

এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলে প্রত্যাবর্তন করেছেন রোহিত শর্মা। কিন্তু, পারথ টেস্টে রাহুলের ব্যাটিং দেখে তাঁকে ওপেন করতেই পাঠানো হয়েছিল। কিন্তু, শুরুটা তিনি একটু বেশিই ধীরগতিতে করলেন। এখনও পর্যন্ত তিনি একটাই মাত্র বাউন্ডারি হাঁকিয়েছেন।

তবে অষ্টম ওভারে ২ বার আউট হতে হতে বাঁচলেন রাহুল। এই ওভারে বল করতে এসেছিলেন বোলান্ড। জস হ্যাজেলউডের বদলে তিনি এই ম্যাচে খেলতে নেমেছেন। ওভারের প্রথম বলেই আউটের আবেদন করেন তিনি।

প্রথম মনে হয়েছিল, বলটা বোধহয় রাহুলের ব্যাটের কানা লেগে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির দস্তানায় জমা পড়েছে। এমনকী, রাহুল নিজেও প্যাভিলিয়নের পথে পা বাড়িয়েছিলেন। কিন্তু, শেষপর্যন্ত দেখা যায় যে সেটা নো ডেলিভারি ছিল। এমনকি, স্নিকোমিটারে দেখা যায় যে বলটা রাহুলের ব্যাটেও লাগেনি। এই পরিস্থিতিতে তাঁর আত্মবিশ্বাস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নাহলে রাহুল নিজেই বুঝতে পারলেন না যে বলটা তাঁর ব্যাটে লাগেনি?

ওভারের পঞ্চম বলে আরও একটি জীবনদান পেলেন তিনি। এবার বলটা তাঁর ব্যাটের কানা লেগে প্রথম স্লিপে গিয়েছিল। সেখানে দাঁড়িয়েছিলেন উসমান খোওয়াজা। কিন্তু, বলটা তাঁর সামান্য আগে মাটি স্পর্শ করে। শেষপর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলেন রাহুল।


```