Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বর্ডার-গাভাসকার ট্রফির আগে বাড়ল টেনশন! লজ্জায় মুখ ডুবল টিম ইন্ডিয়ার

মেলবোর্নে আয়োজিত এই ম্য়াচে প্রথম দিনের খেলা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে।

বর্ডার-গাভাসকার ট্রফির আগে বাড়ল টেনশন! লজ্জায় মুখ ডুবল টিম ইন্ডিয়ার

মাত্র ৪ রানে আউট হয়ে ফিরে যাচ্ছেন কেএল রাহুল

শেষ আপডেট: 7 November 2024 15:23

দ্য ওয়াল ব্যুরো: আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে বর্ডার-গাভাসকার ট্রফি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। কিন্তু, এই সিরিজের আগে ভারতের এ দল অস্ট্রেলিয়ার এ দলের বিরুদ্ধে লজ্জার পারফরম্য়ান্স করল।

এই সিরিজে ভারতের এ দলকে নেতৃত্ব দিচ্ছেন ঋতুরাজ গায়কোয়াড়। প্রথম ম্য়াচে টিম ইন্ডিয়াকে জঘন্য হার হজম করতে হয়েছে। আর দ্বিতীয় ম্যাচেও টিম ইন্ডিয়ার অবস্থা খুব একটা ভাল নয়।

মেলবোর্নে আয়োজিত এই ম্য়াচে প্রথম দিনের খেলা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়া মাত্র ১৬১ রানে অলআউট হয়ে যায়। টিম ইন্ডিয়ার হয়ে একাই লড়াই চালালেন ধ্রুব জুরেল। তিনি ৮০ রান করেন। বাকিরা কেউ তিরিশের চৌকাঠও স্পর্শ করতে পারেননি। দিনের শেষে অস্ট্রেলিয়া অবশ্য ৫৩ রানে জোড়া উইকেট হারিয়েছে। একটি করে উইকেট শিকার করেছেন মুকেশ কুমার এবং খলিল আহমেদ।

অস্ট্রেলিয়ায় ফ্লপ কেএল রাহুল

টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাপার কেএল রাহুলকে আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফির জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াডে রাখা হয়েছে। অস্ট্রেলিয়ার উইকেটের চরিত্র বোঝার জন্য তাঁকে ভারতীয় এ দলে রাখা হয়েছে। কিন্তু, দ্বিতীয় ম্য়াচে রাহুল একেবারে ফ্লপ হয়ে যান। ৪ বলে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। এরপরই টিম ইন্ডিয়ার টেনশন বাড়তে শুরু করেছে।


```