Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'যা ভেবেছিলাম, অনেক কম টাকা পেলাম...!' বিস্ফোরক KKR তারকা

প্রসঙ্গত, বিশ্বের একাধিক দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ান রহমানউল্লাহ গুরবাজ।

'যা ভেবেছিলাম, অনেক কম টাকা পেলাম...!' বিস্ফোরক KKR তারকা

আইপিএল স্যালারি নিয়ে একেবারে খুশি নন রহমানউল্লাহ গুরবাজ

শেষ আপডেট: 27 November 2024 18:38

দ্য ওয়াল ব্যুরো : সৌদি আরবের জেদ্দায় আয়োজিত আইপিএল মেগা অকশন আপাতত শেষ হয়েছে। এই নিলাম অনুষ্ঠানে কলকাতা নাইট রাইডার্সের উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজের বেস প্রাইস ছিল মাত্র ২ কোটি টাকা। কলকাতা ছাড়া অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁর জন্য আগ্রহ প্রকাশ করেনি। সেকারণে বেস প্রাইসেই ফের নাইট সংসারে কামব্যাক করতে হয়েছে গুরবাজকে।

মেগা অকশনে এতটা কম টাকা পেয়ে রীতিমতো হতাশ হয়ে পড়েছেন রহমানউল্লাহ গুরবাজ। নিউজ ২৪-কে একটি ইন্টারভিউ দিতে গিয়ে একথাই জানিয়েছেন তিনি। বলেছেন, 'আমি আরেকটু বেশিই আশা করেছিলাম। আরেকটু উপরের দিকে টাকার অঙ্কটা উঠবে ভেবেছিলাম। তবে এটা আমার কাছে কোনও ব্যাপার নয়। কলকাতা নাইট রাইডার্স পরিবারে কামব্যাক করতে পেরে আমি সত্যিই খুব খুশি।'

সঙ্গে তিনি এও জানিয়েছেন, যদি কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব তাঁর হাতে তুলে দেওয়া হয়, সেক্ষেত্রেও নিজেকে মানসিকভাবে প্রস্তুত রেখেছেন।

প্রসঙ্গত, বিশ্বের একাধিক দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ান রহমানউল্লাহ গুরবাজ। ফলে তাঁর প্রচুর অভিজ্ঞতা রয়েছে। আফগানিস্তানের প্রথম সারির ক্রিকেটারদের মধ্যে তিনি একজন। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে আফগানিস্তানের সাফল্যে তাঁর অবদান অনস্বীকার্য।

গুরবাজ টপ অর্ডারে বিধ্বংসী ব্যাটিং করে থাকেন। তিনি এখনও পর্যন্ত ৪৬ ওয়ানডে এবং ৬৩ টি-২০ ম্য়াচ খেলেছেন। একদিনের ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ৩৯। এই ফরম্য়াটে তিনি আটটি শতরান করেছেন। পাশাপাশি টি-২০ ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট ১৩৫। এই ফরম্য়াটে তিনি আফগানিস্তানের হয়ে একটি সেঞ্চুরি এবং ১১ হাফসেঞ্চুরি করেছেন।

মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের পর কলকাতা নাইট রাইডার্সই আইপিএল টুর্নামেন্টে সবথেকে সফল দল। কলকাতা যে তিনবার আইপিএল খেতাব জিতেছে, প্রতিবারই দলের সঙ্গে ছিলেন সুনীল নারিন। সেকারণে এবারও তাঁকে রিটেন করা হয়েছে। আসুন, এক নজরে দেখে নিই যে এবার কেমন দল গঠণ করল নাইট ব্রিগেড। 

কলকাতা নাইট রাইডার্সের ফুল স্কোয়াড :

ভেঙ্কটেশ আইয়ার, অনরিক নোর্খিয়া, কুইন্টন ডি কক, অঙ্গকৃশ রঘুবংশী, স্পেনসার জনসন, মইন আলি, রহমানউল্লাহ গুরবাজ, বৈভব অরোরা, অজিঙ্কা রাহানে, রোভম্যান পাওয়েল, উমরান মালিক, মণীশ পাণ্ডে, অনুকূল রায়, লুভিন্থ শিশোদিয়া, মায়াঙ্ক মার্কণ্ডে, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, হর্ষিত রানা, রমনদীপ সিং।


```