Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভেঙ্কটেশের জন্য ২৩.৭৫ কোটি! ভুল করল না তো KKR?

এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স মোট ৬ জন ক্রিকেটারকে দলে নিয়েছে।

ভেঙ্কটেশের জন্য ২৩.৭৫ কোটি! ভুল করল না তো KKR?

কলকাতা নাইট রাইডার্স দলের অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার

শেষ আপডেট: 24 November 2024 22:59

দ্য ওয়াল ব্যুরো : কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে ভেঙ্কটেশ আইয়ারের জন্য কলকাতা নাইট রাইডার্স যে ২৩.৭৫ কোটি টাকা খরচ করতে পারে। শ্রেয়স আইয়ার কিংবা কেএল রাহুল হলে, তাও না হয় একটা ছিল। কিন্তু, ভেঙ্কটেশের জন্য কোন আক্কেলে টাকা ওড়াল কেকেআর? বিষয়টা নিয়ে ইতিমধ্যে বিতর্কের ঝড় উঠতে শুরু করেছে।

নিলাম অনুষ্ঠানের মাঝেই কলকাতা নাইট রাইডার্স দলের সিইও ভেঙ্কি মাইসোর বললেন, 'কোনও নিলাম অনুষ্ঠান এভাবেই হয়ে থাকে। আপনি কোন খেলোয়াড় দলে চাইছেন এবং কী ধরনের খেলোয়াড় চাইছেন, সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ। অনেক সময় টাকার অঙ্ক হয়ত অবাক করে।'

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'আমরা আগে দলের খেলোয়াড়দের আবারও নতুন স্কোয়াডে রাখতে চেয়েছি। ৬ খেলোয়াড়কে আগেই রেখেছিলাম। এরপর গত মরশুমের আকও ২-৩ ক্রিকেটারকে ফিরিয়ে এনেছি। এটাই আমাদের পরিকল্পনা ছিল।'

মেগা নিলামে ভেঙ্কটেশ ফের কেকেআর সংসারে ফিরে এলেন। তবে ভেঙ্কটেশ একা নন, নাইট ব্রিগেডে 'ঘর ওয়াপসি' হল আরও ৩ ক্রিকেটারের। তাঁরা হলেন রহমানউল্লাহ গুরবাজ, অঙ্গকৃশ রঘুবংশী, বৈভব অরোরা।

অঙ্গকৃশের বেস প্রাইস ছিল ৩০ লাখ টাকা। তাঁকে নিয়ে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে জোর টক্কর দেখতে পাওয়া যায়। চোখের নিমেষে ৩০ লাখ থেকে টাকার অঙ্ক ২ কোটিতে পৌঁছে গিয়েছিল। তবে ৩ কোটিতে ওঠার পর হাত তুলে নেয় চেন্নাই সুপার কিংস। শেষপর্যন্ত পুরনো পরিবারেই ফিরে আসেন অঙ্গকৃশ। তাঁকে আনক্যাপড ক্রিকেটার হিসেবে দলে নেওয়া হয়েছে।

অন্যদিকে রহমানউল্লাহ গুরবাজকে দলে নিতে তেমন বেগ পেতে হয়নি নাইট ম্য়ানেজমেন্টকে। গুরবাজের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। কলকাতা ছাড়া অন্য কোনও দল তাঁর জন্য় বিড করেনি।

এছাড়া দলে এসেছেন বৈভব অরোরাও। ১ কোটি ৮০ লাখ টাকায় তাঁকে আবারও দলে ফিরিয়ে আনল নাইট ম্য়ানেজমেন্ট।

ভেঙ্কি মাইসোর বলেন, 'আমরা কখনই তো একথা বলিনি যে রিলিজ করলেও ওকে আর দলে ফেরত নেব না। এমন কোনও পরিস্থিতিও তৈরি হয়নি। সবমিলিয়ে আমরা দলে একটা ভারসাম্য তৈরি করার চেষ্টা করছি।'

এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স মোট ৬ জন ক্রিকেটারকে দলে নিয়েছে। তাঁরা হলেন - ভেঙ্কটেশ আইয়ার, অনরিক নোর্খিয়া, রহমানউল্লাহ গুরবাজ, অঙ্গকৃশ রঘুবংশী, বৈভব অরোরা এবং কুইন্টন ডি কক। এছাড়া কেকেআর ব্রিগেড ৬ ক্রিকেটারকে রিটেন করেছিল। সেই তালিকায় নাম রয়েছে রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, হর্ষিত রানা এবং রমনদীপ সিং।


```