Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

'এবার IPL-এ আগুন জ্বালাব', KKR ব্রিগেডে যোগ দিয়েই হুঙ্কার উমরানের

বিধ্বংসী গতির দৌলতে উমরান বিশ্ব ক্রিকেটে রীতিমতো আতঙ্ক তৈরি করেছিলেন।

'এবার IPL-এ আগুন জ্বালাব', KKR ব্রিগেডে যোগ দিয়েই হুঙ্কার উমরানের

কলকাতা নাইট রাইডার্সের তারকা পেসার উমরান মালিক

শেষ আপডেট: 28 November 2024 12:14

দ্য ওয়াল ব্যুরো : ভারতের তারকা পেসার উমরান মালিক আসন্ন আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন। সম্প্রতি মেগা অকশনে কেকেআর ম্যানেজমেন্ট তাঁকে ৭৫ লাখ টাকায় দলে নিয়েছে।

প্রসঙ্গত, অকশনের প্রথম রাউন্ডে উমরানের জন্য় কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেনি। কিন্তু, অন্তিম রাউন্ডে কেকেআর তাঁকে দলে নেয়। আসন্ন আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তাঁকে খেলতে দেখা যাবে। এবার কেকেআর ব্রিগেডে যাওয়ার পর বড়সড় মন্তব্য করলেন উমরান। তিনি স্পষ্ট জানালেন, আইপিএল টুর্নামেন্টে এমন আগুন পারফরম্য়ান্স তিনি করবেন যা দেখে ক্রিকেট বিশ্ব হতবাক হয়ে যাবে।

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি ইন্টারভিউয়ে উমরান মালিক বললেন, 'আমি আইপিএল টুর্নামেন্টে আগুন পারফরম্য়ান্স করতে চাই। শিকার করতে চাই একাধিক উইকেট। কলকাতা নাইট রাইডার্সের জন্য আমি নিজের সেরা পারফরম্য়ান্স উজাড় করে দিতে চাই।'

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমি কতটা গতিতে বল করতে পারি, সেই ব্যাপারে সকলেই ওয়াকিবহাল। গতি বাড়ালেই আমার মধ্যে একটা আলাদা রোমাঞ্চ কাজ করে। ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিবেগে বল করতে পারব কি না, সেই ব্যাপারে হয়ত নিশ্চিত নই। কিন্তু, ১৫০-এর বেশি গতিতে আমি অবশ্যই বল করার চেষ্টা করব। আশা করছি, এই মরশুমে আমি ধামাকাদার পারফরম্য়ান্স করতে পারব।'

প্রসঙ্গত, ২০২২ আইপিএল টুর্নামেন্টে উমরান মালিক মোট ২২ উইকেট শিকার করেছিলেন। ওই মরশুমে সর্বাধিক গতিতে বল করার নজিরও কায়েম করেন তিনি। বিধ্বংসী গতির দৌলতে উমরান বিশ্ব ক্রিকেটে রীতিমতো আতঙ্ক তৈরি করেছিলেন। অনেকে তো আবার তাঁকে পাকিস্তান ক্রিকেট দলের ফাস্ট বোলার শোয়েব আখতারের সঙ্গেও তুলনা করেন। কিন্তু, ২০২৫ আইপিএল টুর্নামেন্টে তিনি মাত্র ৭৫ লাখ টাকা পেলেন।


```