Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

করুণ নায়ার ‘হিট’, শার্দূল ঠাকুর ‘ফ্লপ’, দেখে নিন ইন্ডিয়া ‘এ’ দলের রিপোর্ট কার্ড

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতীয় ‘এ’ দলের ব্যাটাররা মোটামুটি উতরে গেলেও চিন্তা বাড়িয়েছে বোলারদের পারফরম্যান্স। পাশাপাশি দুই অলরাউন্ডার শার্দূল ঠাকুর এবং নীতিশকুমার রেড্ডিও প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারেননি। তবে ব্যাটে-বলে নজর কেড়েছেন অনশুল কাম্বোজ।

করুণ নায়ার ‘হিট’, শার্দূল ঠাকুর ‘ফ্লপ’, দেখে নিন ইন্ডিয়া ‘এ’ দলের রিপোর্ট কার্ড

করুণ নায়ার

শেষ আপডেট: 10 June 2025 14:43

দ্য ওয়াল ব্যুরো: কোনও ফলাফল ছাড়াই শেষ হয়েছে ইন্ডিয়া  (India A) বনাম ইংল্যান্ড লায়ন্সের (England Lions) অনানুষ্ঠানিক দুই ম্যাচের টেস্ট সিরিজ। ইন্ডিয়া  দলের অনেকেরই কাছে এই দুই ম্যাচ ছিল নিজেদের প্রমাণ করার। আর এই মঞ্চে নিজেদের প্রমাণ করে নির্বাচকদের বার্তা দিয়েছেন বেশ কিছু ক্রিকেটার। পাশাপাশি জাতীয় নির্বাচকদের নজরে থাকা বেশ কিছু  দলের সদস্য নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

কেএল রাহুল, করুণ নায়ার, সরফরাজ খানরা বুঝিয়ে দিয়েছেন ভারতীয় দলের ব্যাটন বহন করার ক্ষমতা তাঁদের মধ্যে রয়েছে। তবে ইংল্যান্ডের পিচ ও আবহাওয়ায় সেভাবে রান পাননি যশস্বী জয়সওয়াল। তিনি টিম ইন্ডিয়ার টেস্ট দলে অটোমেটিক চয়েজ। কিন্তু এই ওপেনিং ব্যাটারের ব্যর্থতা কিন্তু টিম ম্যানেজমেন্টকে নতুন করে ভাবাচ্ছে।

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতীয়  দলের ব্যাটাররা মোটামুটি উতরে গেলেও চিন্তা বাড়িয়েছে বোলারদের পারফরম্যান্স। পাশাপাশি দুই অলরাউন্ডার শার্দূল ঠাকুর এবং নীতিশকুমার রেড্ডিও প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারেননি। তবে ব্যাটে-বলে নজর কেড়েছেন তরুণ অনশুল কাম্বোজ

এবার দেখে নেওয়া যাক  দলের হিট ও ফ্লপের তালিকা (Hits nad Flops List) 

হিট:

অনশুল কাম্বোজ: বোলিংয়ের দিক থেকে তিনি সম্ভবত সিরিজের সেরা বোলার ছিলেন। দুটি ম্যাচে তিনি পাঁচটি উইকেট নেওয়ার পাশাপাশি একটি অর্ধশতকও করেছেন। সিরিজে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন তিনি

খলিল আহমেদ: বাঁ-হাতি এই পেসার সিরিজে মাত্র একটি ম্যাচ খেলে ৪টি উইকেট নিয়েছেন। 

কেএল রাহুল: মাত্র দু ইনিংসে ১৬৭ রান করেছেন এই ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে টিম ইন্ডিয়ার সাফল্যের জন্য তিনি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

করুণ নায়ার: ভারতীয় দলে ফিরে নায়ার প্রমাণ করেছেন নিজেকে। প্রথম ম্যাচেই এই ব্যাটার ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে প্রধান কোচ গৌতম গম্ভীর ও টিম ম্যানেজমেন্টকে বার্তা পাঠিয়ে দিয়েছেন যে, তাঁকে কোনওমতেই উপেক্ষা করা যাবে না। সিরিজে ভারত  দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটা ছিলেন তিনি। করেছেন ২৫৯ রান।

ধ্রুব জুরেল: সিরিজ শেষ করেছেন তিনটি অর্ধশতক-সহ ২২৭ রান করে। ঋষভ পন্থ টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে প্রথম পছন্দ হলেও জুরেল কিন্তু বুঝিয়ে দিয়েছেন তাঁকে বেঞ্চে রাখা ম্যানেজমেন্টের পক্ষে কঠিন হবে।

সরফরাজ খান: এবার টেস্ট দল থেকে বাদ পড়েছেন মুম্বইয়ের এই ব্যাটার। তবে নিজের নামের প্রতি সুবিচার করে সফরে মাত্র একটি ম্যাচ খেলে করেছেন ৯২ রান

ফ্লপ:

শার্দূল ঠাকুর: দুটি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। কিন্তু মোটেও ছাপ ফেলতে পারেননি। মাত্র ২ উইকেট নেওয়ার পাশাপাশি তিন ইনিংসে করেছেন ৮০ রান

যশস্বী জয়সওয়াল: এই ওপেনারকে নিয়ে স্বপ্ন দেখছে ভারতীয় ক্রিকেট। রাজস্থান রয়্যালসের হয়ে তিনি দুরন্ত পারফর্ম করেছেন আইপিএল ২০২৫-এ। কিন্তু ইংল্যান্ডে এসে চূড়ান্ত ব্যর্থ তিনি। দুটি ম্যাচে করেছেন মাত্র ১১০ রান

যারা আরও ভাল করতে পারতেন:

অভিমন্যু ঈশ্বরণ: ভারত  দলের অধিনায়কের কাছ থেকে প্রত্যাশা আরও বেশি ছিল। ধারাবাহিকতা দেখালে হয়তো খুলে যেত পারত বহু প্রতিক্ষীত টেস্ট দলের দরজাও। কিন্তু তিনি ৪ ইনিংসে সংগ্রহ করেছেন মাত্র ১৬৭ রান। তবে এর মধ্যে রয়েছে দুটি অর্ধশতকের ইনিংস।

নীতিশ রেড্ডি: নীতিশও প্রত্যাশা পূরণ করতে পারেননি। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ৪ ইনিংসে তিনি মাত্র ১৩৫ রান করেন এবং বল হাতে মাত্র দুটি উইকেট নিতে পেরেছেন।


```