Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

'ভারতকে দেখে শেখো', পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তোপ কামরানের

কামরানের কথায়, যদি সবকিছু পরিকল্পনামাফিক হয় তাহলে পাকিস্তান ক্রিকেট দলকে এতটাও স্ট্রাগল করতে হয়না।

'ভারতকে দেখে শেখো', পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তোপ কামরানের

পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তুলোধনা কামরান আকমলের

শেষ আপডেট: 23 September 2024 16:30

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইওয়াশ হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। আর সেই বাংলাদেশকেই চেন্নাই টেস্টে কার্যত ল্যাজে গোবরে করেছে ভারতীয় ক্রিকেট দল। 

আর এই বিপরীত ফলাফল দেখার পরই কার্যত তেলে-বেগুনে জ্বলে উঠেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার কামরান আকমল। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে সরাসরি তোপ দেগেছেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছ থেকে পেশাদারিত্ব শেখার পরামর্শ দিলেন।

প্রসঙ্গত, চেন্নাইয়ে আয়োজিত বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া ২৮০ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে। কিন্তু, এই বাংলাদেশ ক্রিকেট দলই সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয় করে ভারতের মাটিতে পা রেখেছিল।

কামরানের কথায়, যদি সবকিছু পরিকল্পনামাফিক হয় তাহলে পাকিস্তান ক্রিকেট দলকে এতটাও স্ট্রাগল করতে হয়না। এরপর পিসিবি-র পেশাদারিত্ব নিয়ে কার্যত ক্ষোভ উগরে দেন পাকিস্তানের এই প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার।

তিনি বললেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের থেকে পেশাদারিত্ব, দল, নির্বাচক, অধিনায়ক এবং কোচের ব্যাপারে শিক্ষা গ্রহণ করা উচিত পিসিবি-র। এই জিনিসগুলো একটা দলকে এক নম্বর তৈরি করে এবং ক্রিকেট বিশ্বে রাজত্ব করে। আমরা যদি এতটাই ভালো হতাম, তাহলে পাকিস্তান ক্রিকেট দল আজ এই জায়গায় থাকত না। একে অপরের প্রতি ঈর্ষার কারণে পাকিস্তান ক্রিকেট দলকে এভাবে ভুগতে হচ্ছে।


```