Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ঝুলন নাকি নিয়মিত টাকা চুরি করতেন ছোটবেলায়! ব্যাপারটা কী, ফাঁস করলেন নিজেই

প্রশ্নটা শুনেই প্রথমে লজ্জায় মুখ লুকোলেন ঝুলন।

ঝুলন নাকি নিয়মিত টাকা চুরি করতেন ছোটবেলায়! ব্যাপারটা কী, ফাঁস করলেন নিজেই

টিম ইন্ডিয়ার প্রাক্তন পেস বোলার ঝুলন গোস্বামী

শেষ আপডেট: 25 September 2024 15:52

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় মহিলা ক্রিকেট দলে ঝুলন গোস্বামীর অবদান অনস্বীকার্য। বছর দুয়েক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর গ্রহণ করেছেন। তবে আপাতত মহিলা প্রিমিয়ার লিগে তিনি মুম্বই ইন্ডিয়ান্স দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় ঝুলনের একটি ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। গত বছর ডিসেম্বর মাসে কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে গিয়েছিলেন ঝুলন। সেখানে অনুষ্ঠানের সঞ্চালক তথা বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন ঝুলনের কাছে তাঁর ছোটবেলার গল্প শুনতে চান। সেইসময় এই চুরির প্রসঙ্গটি ওঠে।

প্রশ্নটা শুনেই প্রথমে লজ্জায় মুখ লুকোলেন ঝুলন। তারপর বললেন, ছোটবেলায় তিনি পাড়া ক্রিকেট খেলতেন। সেখানে সবাই মিলে চাঁদা তুলে টেনিস বল কেনা হত। কখনও ২ টাকা দিতে হত, কখনও বা আবার পাঁচ টাকা। কিন্তু, অধিকাংশ ক্ষেত্রেই দিনের শেষে সেই বলটা হারিয়ে যেত। কিন্তু, বাড়িতে প্রতিদিন টাকা চাইলে পাওয়া যেত না। আবার চাঁদা না দিলে বাকিরা খেলতেও নিত না। 

এই পরিস্থিতিতে ঝুলন অপেক্ষা করতেন যে তাঁর বাবা কতক্ষণে কাজ সেরে বাড়িতে ফিরবেন। বাড়ি ফেরার পর তাঁর বাবা যখন জামা-কাপড় বদলে বিশ্রাম নিতেন, সেইসময় লুকিয়ে তিনি বাবার পকেট থেকে টাকা বের করে নিতেন। 

প্রসঙ্গত, ২০২২ সালে টিম ইন্ডিয়ায় অভিষেক হয়েছিল ঝুলন গোস্বামীর। সমর্থকরা তাঁকে ভালবেসে চাকদা এক্সপ্রেস নামে ডাকে। ঝুলনই একমাত্র মহিলা বোলার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ২ হাজারের বেশি ওভার করেছেন। তিনি মোট ৩৩৩ আন্তর্জাতিক উইকেটও শিকার করেন। ২০১০ সালে অর্জুন পুরস্কার এবং ২০১২ সালে পদ্মশ্রী পুরস্কারের সম্মানিত হন টিম ইন্ডিয়ার এই প্রাক্তন পেসার। পাশাপাশি আইসিসি তাঁকে মহিলা বর্ষসেরা ক্রিকেটার হিসেবেও সম্মানিত করেছিল। ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান বাংলার এই তারকা পেসার।


```