Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উপড়ে দিলেন মিডল স্টাম্প, কনস্টাসের হিসেব 'সুদে-আসলে' মেটালেন বুমরাহ! দেখুন ভিডিও

এমনিতে বুমরাহ যখন উইকেট শিকার করেন, তখন খুব একটা অ্যানিমেটেড সেলিব্রেশন করেন না।

উপড়ে দিলেন মিডল স্টাম্প, কনস্টাসের হিসেব 'সুদে-আসলে' মেটালেন বুমরাহ! দেখুন ভিডিও

স্যাম কনস্টাস এবং জসপ্রীত বুমরাহ

শেষ আপডেট: 29 December 2024 05:55

দ্য ওয়াল ব্যুরো : মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আর দ্বিতীয় ইনিংসের শুরুতেই অজি ওপেনার স্যাম কনস্টাসকে ফেরালেন ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ।

বক্সিং ডে টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে কনস্টাস ভারতীয় বোলারদের কাছে কার্যত ত্রাস হয়ে উঠেছিলেন। জসপ্রীত বুমরাহের এক ওভারে তিনি ১৮ রানও সংগ্রহ করেছিলেন। কিন্তু, দ্বিতীয় ইনিংসে বুমরাহ তাঁকে মাথা তোলারই সুযোগ দিলেন না। বিষাক্ত ইনসুইং কনস্টাসের ব্যাট এবং প্যাডের মাঝখান দিয়ে ঢুকে যায় এবং সেইসঙ্গে মিডল স্টাম্প ছিটকে যায়। ১৮ বলে মাত্র ৮ রান করলেন তিনি।

এমনিতে বুমরাহ যখন উইকেট শিকার করেন, তখন খুব একটা অ্যানিমেটেড সেলিব্রেশন করেন না। দুটো হাত আকাশের দিকে তুলে তিনি সাফল্য উদযাপন করেন। কিন্তু, কনস্টাসের উইকেট শিকারের পর তাঁকে একেবারে অন্য অবতারে দেখতে পাওয়া গেল। যেন মেলবোর্নের গ্যালারিকে তিনি চিৎকার করতে বলছেন।

করবেন নাই বা কেন? একে তো প্রথম ইনিংসে একজন ডেবিউট্যান্ট ব্যাটারের কাছে দুরমুশ হয়ে লজ্জার মুখে পড়েছিলেন বুমরাহ। আঁতে ঘা লেগেছিল। তার উপর কনস্টাস যে ওভারে ১৮ রান নেন, তারপর তিনিও একইভাবে মেলবোর্নের গ্যালারিকে চিৎকার করার জন্য উসকিয়েছিলেন। সেই হিসেবটাই এবার সুদে-আসলে মেটালেন বুমরাহ। 

প্রসঙ্গত, এই ম্যাচের প্রথম ইনিংসে ৩৬৯ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। নীতীশ কুমার রেড্ডি দুর্দান্ত শতরান করেন। শেষপর্যন্ত তিনি ১১৪ রান করে আউট হয়েছেন। এছাড়া ৮৪ রান করেছেন যশস্বী জয়সওয়াল। এছাড়া দলের কঠিন সময়ে হাফসেঞ্চুরি করে নীতীশকে যোগ্য সঙ্গত দিলেন ওয়াশিংটন সুন্দর।


```