Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইতিহাস লিখলেন বুমরাহ, ক্যাঙারু দেশে সিংহাসনচ্যুত কুম্বলে

অস্ট্রেলিয়ায় জসপ্রীত বুমরাহ এখনও পর্যন্ত মোট ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন। এরমধ্যে তিনি ১৭.৮২ বোলিং গড়ে মোট ৫০ উইকেট শিকার করেন।

ইতিহাস লিখলেন বুমরাহ, ক্যাঙারু দেশে সিংহাসনচ্যুত কুম্বলে

অনিল কুম্বলে এবং জসপ্রীত বুমরাহ

শেষ আপডেট: 16 December 2024 08:43

দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দলের তারকা পেস বোলার জসপ্রীত বুমরাহ এক নয়া মাইলফলক অর্জন করলেন। অস্ট্রেলিয়ার মাটিতে ৫০ উইকেটের চৌকাঠে পা রাখলেন তিনি। আর সেইসঙ্গে ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলের রেকর্ডও ভেঙে দেন। কুম্বলে ইতিপূর্বে ক্যাঙারুদের দেশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৯ উইকেট শিকার করেছিলেন। যদিও ভারতের দ্বিতীয় বোলার হিসেবে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫০ উইকেট শিকার করেছেন। এই তালিকায় কপিল দেবের রেকর্ডও স্পর্শ করলেন তিনি।

অস্ট্রেলিয়ার মাটিতে বুমরাহের বোলিং গড়

অস্ট্রেলিয়ায় জসপ্রীত বুমরাহ এখনও পর্যন্ত মোট ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন। এরমধ্যে তিনি ১৭.৮২ বোলিং গড়ে মোট ৫০ উইকেট শিকার করেন। এরমধ্যে তিনি তিনবার এক ইনিংসে পাঁচ উইকেটও শিকার করেছেন। অন্যদিকে, কপিল দেব অস্ট্রেলিয়ার মাটিতে ১১ টেস্ট ম্যাচে ২৪.৫৮ বোলিং গড়ে মোট ৫১ উইকেট শিকার করেছেন।

SENA দেশে সর্বাধিক ৫ উইকেট হল

প্রসঙ্গত, SENA দেশে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া) জসপ্রীত বুমরাহ ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক এক ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন। এখানেও কপিল দেবের রেকর্ড ভেঙেছেন বুমরাহ। কপিল দেব SENA দেশের বিরুদ্ধে মোট সাতবার ১ ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছিলেন। এই দুই ভারতীয় বোলারের পাশাপাশি পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা পেস বোলার ইমরান খানও SENA দেশের বিরুদ্ধে আটবার ১ ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন।


```