Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেলবোর্নে 'আগুন' পারফরম্যান্স বুমরাহের, লিখলেন এক অনন্য ইতিহাস

জসপ্রীত বুমরাহ তাঁর ৮,৪৮৪ বৈধ ডেলিভারিতে ২০০ উইকেট শিকার করেছেন।

মেলবোর্নে 'আগুন' পারফরম্যান্স বুমরাহের, লিখলেন এক অনন্য ইতিহাস

টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট শিকার করলেন জসপ্রীত বুমরাহ

শেষ আপডেট: 29 December 2024 09:33

দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দলের তারকা পেস বোলার জসপ্রীত বুমরাহ রবিবার (২৯ ডিসেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এক অনন্য রেকর্ড কায়েম করে ফেললেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ট্রাভিস হেডের উইকেট শিকার করতেই টেস্ট ক্রিকেটে ২০০ শিকার করে ফেললেন। সবথেকে বড় কথা, অন্যদের তুলনায় তাঁর বোলিং গড় অনেকটাই ভাল। এই পরিসংখ্যানে ক্রিকেট বিশ্বের তারকাদের পিছনে ফেলেছেন।

কপিল দেবের রেকর্ড ভাঙলেন জসপ্রীত বুমরাহ

জসপ্রীত বুমরাহ এই পারফরম্যান্সের দৌলতে ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের রেকর্ডও ভেঙে দেন। ইতিপূর্বে, সবথেকে দ্রুত ২০০ টেস্ট উইকেট নেওয়ার রেকর্ড কপিল দেবের দখলেই ছিল। তিনি কেরিয়ারের ৫০ ম্যাচে এই রেকর্ড হাসিল করেছিলেন। কিন্তু, জসপ্রীত বুমরাহ মাত্র ৪৪ টেস্ট ম্যাচেই সেই রেকর্ড কায়েম করলেন।

প্রথম ইনিংসেও দারুণ বল করেছিলেন বুমরাহ

মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসেও চোখ ধাঁধানো বোলিং পারফরম্যান্স করেছিলেন জসপ্রীত বুমরাহ। ২৮.৪ ওভারে ৯৯ রান দিয়ে তিনি ৪ উইকেট শিকার করেছিলেন। তাঁর শিকারের তালিকায় ছিলেন উসমান খোওয়াজা, ট্রাভিস হেড, মিচেল মার্শের মতো অজি ব্যাটাররা। বলা ভাল, তিনি একাই অস্ট্রেলিয়ার মিডল অর্ডার তছনছ করে দিয়েছিলেন। পরে নাথান লিয়নকে আউট করতেই তিনি চতুর্থ উইকেট শিকার করেন।

ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে দ্রুত ২০০ উইকেট শিকার

জসপ্রীত বুমরাহ তাঁর ৮,৪৮৪ বৈধ ডেলিভারিতে ২০০ উইকেট শিকার করেছেন। আর সেইসঙ্গে ভারতীয় বোলারদের মধ্যে তিনি সবথেকে দ্রুত ২০০ উইকেট শিকার করেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মহম্মদ সামি। তিনি ২০০ উইকেট শিকার করলেও ৯,৮৯৬ বৈধ ডেলিভারি করেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ দ্রুততম বোলার হিসেবে ২০০ টেস্ট উইকেট শিকার করেছেন বুমরাহ। তাঁর আগে এই তালিকায় নাম রয়েছে পাকিস্তানের ওয়াকার ইউনিস, দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন এবং কাগিসো রাবাডার।


```