Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

আগুন জ্বালালেন বুমরাহ, গতির লড়াইয়ে 'কুপোকাত' ক্যাঙারুবাহিনী

প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া সাত উইকেট হারিয়ে ৬৭ রান করেছে।

আগুন জ্বালালেন বুমরাহ, গতির লড়াইয়ে 'কুপোকাত' ক্যাঙারুবাহিনী

উইকেট শিকারে পর বুমরাহের উচ্ছ্বাস

শেষ আপডেট: 22 November 2024 15:29

দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। তবে পারথে বোধহয় আর ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারবে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এখনও পর্যন্ত এই অপ্টাস স্টেডিয়ামে একটাও ম্যাচ হারেনি ক্যাঙারু বাহিনী। এবার কি টিম ইন্ডিয়া সেই রেকর্ড ভাঙতে পারবে? সেই উত্তর অবশ্য সময়ই দেবে। কিন্তু, প্রথম দিনের শেষে টিম ইন্ডিয়া যে চালকের আসনে রয়েছে, তা বলা যেতেই পারে।

পারথ টেস্টের উইকেট কেমন হবে, তা আগেই আন্দাজ করা হয়েছিল। এই উইকেটে গতির পাশাাপাশি বাউন্সও দেখতে পাওয়া যাবে। আর নিজেদের এই ফাঁদেই পা দিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। জসপ্রীত বুমরাহের আগুন গতিতে পরাস্ত হলেন ক্যাঙারু ব্রিগেডের রথী-মহারথীরা। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া সাত উইকেট হারিয়ে ৬৭ রান করেছে। পিছিয়ে রয়েছে ৮৩ রানে। এই পরিস্থিতিতে দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টাতেই যদি বাকিদের সাফ করতে পারে ভারতীয় বোলাররা, তাহলে অবশ্যই আশার আলো দেখা যাবে।

এই ম্যাচে পারিবারিক কারণে খেলতে পারেননি রোহিত শর্মা। তাঁর বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ। টস জিতে তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তাঁর এই সিদ্ধান্ত যে খুব একটা ফলপ্রসূ হয়েছে, তা একেবারেই বলা যায় না। মাত্র ১৫০ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। একাই চারটে উইকেট শিকার করেন জস হ্যাজেলউড। পাশাপাশি দুটো করে উইকেট তুলে নেন মিচেল মার্শ, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক। এই ম্যাচে ডেবিউ করেন ভারতীয় অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। তিনিই দলের মধ্যে সর্বাধিক ৪১ রান করেন।

চা-পানের বিরতির পর ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। আর বল হাতে আগুন ছোটালেন জসপ্রীত বুমরাহ। ভারতীয় বোলারদের মধ্যে মাত্র তিনজনই প্রথমদিন বল করেছেন। এরমধ্যে বুমরাহ শিকার করেছেন চার উইকেট, মহম্মদ সিরাজ দুটো এবং হর্ষিত রানা একটি উইকেট নেন।


```