2.jpg)
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক জসপ্রীত বুমরাহ
শেষ আপডেট: 25 November 2024 13:41
দ্য ওয়াল ব্যুরো: এতদিনে যা হয়নি, এবার সেটাই হল। পারথ টেস্টে প্রথমবার হারল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর হারাল কে? টিম ইন্ডিয়া। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল ২৯৫ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে।
এই ম্যাচে খেলেননি রোহিত শর্মা। সেকারণে জসপ্রীত বুমরাহের হাতে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল। আর এই প্রথমবার বুমরাহের নেতৃত্বে টিম ইন্ডিয়া কোনও টেস্ট ম্যাচে জয়লাভ করেছে। সেকারণে স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি ভারত অধিনায়ক।
ম্যাচের শেষে তিনি বললেন, 'খুব খুশি। প্রথম ইনিংসে আমরা যথেষ্ট চাপে ছিলাং। কিন্তু যেভাবে কামব্যাক করেছি, তা এককথায় অসাধারণ।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, '২০১৮ সালে আমি এখানে খেলেছিলাম। মাথায় ছিল, ম্য়াচ শুরুর দিকে উইকেটের উপরিভাগ কিছুটা হলেও নরম থাকে। আমরা প্রস্তুতিটা বেশ ভালই নিয়েছিলাম। সেকারণে আমি সবাইকে বলেছিলাম যে নিজের উপর আত্মবিশ্বাসটা ধরে রাখতে। অবশেষে জয়লাভ করলাম।'