Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুমরাহের জন্য নতুন আইন অস্ট্রেলিয়ায়, বল করতে হবে বাঁ হাতে!

পাঁচ ম্য়াচের এই টেস্ট সিরিজে বুমরাহের বোলিং দেখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যারপরনাই উচ্ছ্বসিত।

বুমরাহের জন্য নতুন আইন অস্ট্রেলিয়ায়, বল করতে হবে বাঁ হাতে!

টিম ইন্ডিয়ার তারকা পেসার জসপ্রীত

শেষ আপডেট: 2 January 2025 15:05

দ্য ওয়াল ব্যুরো : রাত পোহালেই শুরু হবে সিডনি টেস্ট। শুক্রবার (৩ জানুয়ারি) থেকে পঞ্চম তথা অন্তিম টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারত এবং অস্ট্রেলিয়া। আর এই ম্যাচ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ দুই দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করলেন। আয়োজন করা হয়েছিল এক নৈশভোজেরও।

এই প্রীতি-সাক্ষাতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলাদা করে বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহের সঙ্গে দেখা করলেন। সেই ছবিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে একমাত্র জসপ্রীত বুমরাহই অস্ট্রেলিয়ার রাতের ঘুম কেড়ে নিয়েছেন। আর তাই বুমরাহকে আটকাতে এক মজার আইন প্রণয়ন করতে চান অ্যান্থনি।

পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজে বুমরাহের বোলিং দেখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যারপরনাই উচ্ছ্বসিত। তিনি এই ভারতীয় বোলারের ভরপুর প্রশংসা করলেন। সেইসঙ্গে জসপ্রীতের জন্য আলাদা একটা ক্রিকেট নিয়ম চালু করার পরামর্শও দেন তিনি। 

আলবানেজ বললেন, 'আমাদের একটা নতুন আইন প্রণয়ন করা দরকার। সেখানে স্পষ্ট ভাষায় লেখা থাকবে, অস্ট্রেলিয়ার মাটিতে বুমরাহকে বাঁ হাতে বল করতে হবে। ও যখনই বল করতে আসে, মনের ভিতর একটা অজানা আশঙ্কা কাজ করে।'

সত্যি কথা বলতে কী, এই সিরিজে জসপ্রীত বুমরাহ নজরকাড়া পারফরম্যান্স করেছেন। এখনও পর্যন্ত চারটে টেস্ট ম্যাচে তিনি মোট ৩০ উইকেট শিকার করেছেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবথেকে দ্রুত ২০০ টেস্ট উইকেট শিকারের রেকর্ডও কায়েম করেছেন তিনি। মেলবোর্নে আয়োজিত গত টেস্ট ম্যাচেও বুমরাহ মোট ৯ উইকেট শিকার করেছিলেন।


```