Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুমরাহকে টেস্ট ক্রিকেট ছাড়ার পরামর্শ শোয়েবের, কারণ শুনলে অবাক হবেন

টেস্ট ক্রিকেটে জসপ্রীত বুমরাহ ১১ বার এক ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন।

বুমরাহকে টেস্ট ক্রিকেট ছাড়ার পরামর্শ শোয়েবের, কারণ শুনলে অবাক হবেন

টিম ইন্ডিয়ার তারকা পেসার জসপ্রীত বুমরাহ

শেষ আপডেট: 17 December 2024 05:28

দ্য ওয়াল ব্যুরো : একটা সময় ছিলেন ক্রিকেট বিশ্বের ত্রাস। বিপক্ষ ব্যাটাররা যতটা সম্ভব, তাঁকে এড়িয়ে যাওয়ারই চেষ্টা করতেন। তিনি আর কেউ নন, পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন পেস বোলার শোয়েব আখতার। সম্প্রতি জসপ্রীত বুমরাহকে তিনি টেস্ট ক্রিকেট ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন।

বর্তমান ক্রিকেট দুনিয়ায় বুমরাহ যে অন্যতম সেরা পেসার, তা চোখ বন্ধ করে বলা যেতে পারে। কিন্তু, চোটের কারণে কেরিয়ারের অনেকটা সময়ই তাঁকে টিম ইন্ডিয়ার বাইরে কাটাতে হয়েছে। গত মাসে পারথে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে বুমরাহ কার্যত একা হাতেই ভারতীয় ক্রিকেট দলকে জিতিয়েছিলেন। ওই ম্যাচে তিনি ৭২ রান দিয়ে ৮ উইকেট শিকার করেন। গত সপ্তাহে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসেও তিনি চার উইকেট শিকার করেছিলেন। যদিও ভারত অ্যাডিলেড টেস্টে হেরে যায়। 

তবে টেস্ট ক্রিকেটে এমন বিধ্বংসী রেকর্ড হওয়া সত্ত্বেও, বুমরাহকে নিয়ে এক আজব মন্তব্য করলেন শোয়েব আখতার। তাঁর কথায়, বুমরাহ ক্রিকেটের অন্য ফরম্যাটে গতি হারিয়ে ফেলবেন। তাঁর কথায়, বুমরাহ যদি নিজের বোলিংয়ের গতি আরও বাড়াতে চান, সেক্ষেত্রে ওঁর চোটের সম্ভাবনা আরও বেড়ে যাবে।

শোয়েব বললেন, 'আপনারা সকলেই জানেন যে টেস্ট ক্রিকেটে কত লম্বা লম্বা স্পেল বল করতে হয়। ব্যাটাররা সেভাবে আক্রমণ করার চেষ্টাই করেন না। ফলে লেংথ এখানে অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। যদি বলে সিম না পাওয়া যায়, সেক্ষেত্রে হয়ত স্ট্রাগল করতে হতে পারে। আর আপনি একবার স্ট্রাগল করতে শুরু করলে, দল আপনার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলবে।'

শোয়েবের কথায়, তিনি নিজে যদি বুমরাহের জায়গায় থাকতেন, তাহলে অবশ্যই সাদা বলের ক্রিকেটে আরও বেশি করে ফোকাস করতেন।

প্রসঙ্গত, ২০১৮ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক করেছিলেন জসপ্রীত বুমরাহ। তখন থেকেই ভারতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন তিনি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বিরাট কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়ার প্রধান অস্ত্র হয়ে উঠেছিলেন।

এখনও পর্যন্ত জসপ্রীত মোট ৪২টি (ব্রিসবেন টেস্ট নিয়ে) খেলেছেন। শিকার করেছেন ১৮৫ উইকেট। এরমধ্যে ১১ বার তিনি এক ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন।


```