Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোন ভুলে হারতে হল সিডনিতে? ম্যাচের শেষে কারণটা ফাঁস করলেন বুমরাহ

সিডনি টেস্ট ম্যচে টিম ইন্ডিয়া ৬ উইকেটে হেরে গিয়েছে।

কোন ভুলে হারতে হল সিডনিতে? ম্যাচের শেষে কারণটা ফাঁস করলেন বুমরাহ

রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহ

শেষ আপডেট: 5 January 2025 11:24

দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়ে গেল। এই সিরিজের পঞ্চম তথা অন্তিম ম্যাচটা সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে অস্ট্রেলিয়া শুধুমাত্র ৬ উইকেটে জয়লাভই করেনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও নিজেদের নাম পাকা করে ফেলল। উল্লেখ্য, এই প্রথমবার টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনাল খেলতে নামছে না। সিডনি টেস্ট খেলেননি রোহিত শর্মা। সেকারণে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেন জসপ্রীত বুমরাহ। সিরিজের শেষ ম্যাচে পরাজয়ের পর অধিনায়ক বুমরাহের একটি চাঞ্চল্যকর মন্তব্য সামনে এসেছে।

হারের পর অধিনায়ক বুমরাহের মন্তব্য

সিডনি টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া ৬ উইকেটে হেরে গিয়েছে। যদিও, চোটের কারণে এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে বল করেননি বুমরাহ। ম্যাচের শেষে তিনি বললেন, 'এটা যথেষ্ট হতাশাজনক একটা ফলাফল। কিন্তু, কখনও কখনও নিজের শরীরকে সম্মান দিতে হয়। আপনি নিজের শরীরের বিরুদ্ধে কখনই লড়াই করতে পারবেন না। প্রথম ইনিংসের দ্বিতীয় স্পেলেই আমি অস্বস্তি অনুভব করেছিলাম। বাকি বোলাররা প্রথম ইনিংসে ভাল বল করেছিল। একজন বোলারের অভাব বাকিদের পূরণ করতে হয়েছে।'

পাশাপাশি বুমরাহ আরও যোগ করেন, 'এই সিরিজে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গিয়েছে। এই সিরিজে আমরা যথেষ্ট লড়াই করেছি। টেস্ট ক্রিকেট এভাবেই চলতে থাকে। দীর্ঘ সময় ধরে কর্তৃত্ব বজায় রাখা, চাপ তৈরি করা, চাপ সহ্য করা, পরিস্থিতি অনুসারে খেলা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। পরিস্থিতি অনুসারে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আশা করব, এই সিরিজ থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করলাম, সেটা আগামীদিনে কাজে লাগবে। এই সিরিজ থেকে তরুণ ক্রিকেটাররা যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছে। এটা আগামীদিনে ওদের আরও শক্তিশালী করবে।'

সিরিজ সেরা ক্রিকেটার বুমরাহ

এই সিরিজে জসপ্রীত বুমরাহ দুর্দান্ত বল করেছেন। অস্ট্রেলিয়ার ব্যাটাররা বুমরাহের বোলিংয়ের প্রশংসা করেছেন। চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে সর্বাধিক উইকেট জসপ্রীতের ঝুলিতেই এসেছে। সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি বল করতে না পারলেও, এই সিরিজে মোট ৩২ উইকেট শিকার করেছেন। আর সেকারণেই তাঁর হাতে প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার তুলে দেওয়া হয়েছে।


```