Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কিউয়িদের রাতের ঘুম কেড়েছে বুমরাহের রেকর্ড, দ্বিতীয় টেস্টে বদলাবে ইতিহাস?

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আয়োজিত বেঙ্গালুরু টেস্ট ম্যাচে জসপ্রীত বুমরাহ একেবারে নজরকাড়া পারফরম্য়ান্স করতে পারেননি।

কিউয়িদের রাতের ঘুম কেড়েছে বুমরাহের রেকর্ড, দ্বিতীয় টেস্টে বদলাবে ইতিহাস?

দ্বিতীয় টেস্ট ম্য়াচে ফুঁসে ওঠার আগে জসপ্রীত বুমরাহ

শেষ আপডেট: 23 October 2024 15:54

দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্য়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ চলছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটা পুনেতে আয়োজন করা হবে। চলতি সিরিজে টিম ইন্ডিয়া ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। সিরিজে সমতা ফেরানোর জন্য টিম ইন্ডিয়াকে দ্বিতীয় টেস্ট ম্যাচটা জিততেই হবে। 

তবে এই ম্যাচের আগে জসপ্রীত বুমরাহের বোলিং রেকর্ড নিউজিল্যান্ড ক্রিকেটারদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। একথা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই যে বর্তমান ক্রিকেট দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বোলার হলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু, কিউয়িদের বিরুদ্ধে তাঁর এমন একটি রেকর্ড রয়েছে, যা শুনলে আপনারাও চমকে উঠবেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে জসপ্রীত বুমরাহ চারটে টেস্ট ম্যাচ খেলেছেন। এই চারটে ম্যাচেই টিম ইন্ডিয়া হেরে গিয়েছে। এরমধ্যে দুটো টেস্ট ম্যাচ নিউজিল্যান্ডে এবং দুটো ম্যাচ ভারতে আয়োজন করা হয়েছে। এই চার ম্যাচের আট ইনিংসে জসপ্রীত বুমরাহ মোট ৯ উইকেট শিকার করেছেন। নিউজিল্যান্ডই একমাত্র ক্রিকেট দল যার বিরুদ্ধে বুমরাহ এখনও পর্যন্ত ১০ উইকেট শিকার করতে পারেনি।

জসপ্রীত বুমরাহের পরিসংখ্যানে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। টিম ইন্ডিয়ার হয়ে তিনি এখনও পর্যন্ত ৩৯ টেস্ট ম্য়াচ খেলেছেন। এরমধ্যে ভারত ১৯ টেস্ট ম্যাচে জিতেছে এবং ১৭ ম্যাচে হেরে গিয়েছে। এছাড়া তিনটে ম্য়াচ ড্র হয়েছে। ইতিমধ্যে জসপ্রীত বুমরাহ ২০.২৪ গড়ে মোট ১৭৩ উইকেট শিকার করেছেন। পাশাপাশি ১০ ইনিংসে তিনি পাঁচ উইকেট তুলে নিয়েছেন। টেস্ট ক্রিকেটে বুমরাহের প্রিয় দল হল ইংল্যান্ড। এই দলের বিরুদ্ধে তিনি ১৪ ম্যাচে ৬০ উইকেট শিকার করেছেন।

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আয়োজিত বেঙ্গালুরু টেস্ট ম্যাচে জসপ্রীত বুমরাহ একেবারে নজরকাড়া পারফরম্য়ান্স করতে পারেননি। দুটো ইনিংস মিলিয়ে তিনি মাত্র তিনটে উইকেটই শিকার করেছেন। দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট সমর্থকরা তাঁর থেকে ভাল পারফরম্য়ান্সের প্রত্যাশা করছেন। বুমরাহ ভাল পারফরম্য়ান্স করতে পারলেই টিম ইন্ডিয়া এই সিরিজে সমতা ফেরাতে পারবে। যদি পুনে টেস্টে টিম ইন্ডিয়া হেরে যায়, তাহলে ১২ বছর পর ঘরের মাঠে প্রথমবার টেস্ট সিরিজ হারবে।


```