Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইতিহাস গড়লেন জসপ্রীত বুমরাহ, প্রথম ভারতীয় বোলার হিসেবে বিদেশের মাটিতে গড়লেন এই রেকর্ড

দ্বিতীয় দিনের সকালটাও অজিদের খুব একটা ভাল কাটল না।

ইতিহাস গড়লেন জসপ্রীত বুমরাহ, প্রথম ভারতীয় বোলার হিসেবে বিদেশের মাটিতে গড়লেন এই রেকর্ড

রেকর্ড গড়লেন জসপ্রীত বুমরাহ

শেষ আপডেট: 4 January 2025 06:36

দ্য ওয়াল ব্যুরো : অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়চ্ছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। স্বয়ং ঈশ্বরও বোধহয় তাঁকে আপাতত থামাতে পারবেন না। শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি অনন্য রেকর্ড গড়লেন তিনি।

আসলে, জসপ্রীত বুমরাহ প্রথম ভারতীয় বোলার যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট সিরিজে সর্বাধিক উইকেট শিকার করেছেন। এই সিরিজে বুমরাহের ঝুলিতে আপাতত ৩২ উইকেট জমা পড়েছে। এই পরিসংখ্যানে তিনি বিষেন সিং বেদির রেকর্ড ভেঙে দেন। ১৯৭৭-৭৮ সালে বেদি ক্যাঙারু দলের বিরুদ্ধে ৩১ উইকেট শিকার করেছিলেন। 

চলতি সিডনি টেস্টে এখনও পর্যন্ত বুমরাহ জোড়া উইকেট শিকার করেছেন। প্রথম দিনের শেষ বলে তিনি উসমান খোওয়াজার উইকেট শিকার করেন। দ্বিতীয় স্লিপে কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে গিয়েছিলেন খোওয়াজা। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া এক উইকেট হারিয়ে ৯ রান করেছিলেন। খোওয়াজা করেছিলেন ২ রান।

দ্বিতীয় দিনের সকালটাও অজিদের খুব একটা ভাল কাটল না। সৌজন্যে সেই জসপ্রীত বুমরাহই। সপ্তম ওভারের দ্বিতীয় বলে তিনি মারনাস লাবুশেনের উইকেট শিকার করেন। প্রথমে অন-ফিল্ড আম্পায়ার লাবুশেনকে আউট দিতে চাননি। রিভিউ নেওয়ার পর টিম ইন্ডিয়া সাফল্য অর্জন করে।


```